Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, তুরস্কের আতঙ্ক যেন আছড়ে পড়ল দ্বীপে, ঘর ছেড়ে পথে লক্ষ মানুষ

দ্য ওয়াল ব্যুরো: তুর্কি এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি দগদগে। প্রায় ৫০ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই ভয়াবহ বিপর্যয়। তার পরে দু'সপ্তাহও পেরোল না, আতঙ্ক বাড়িয়ে মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia Earthquake)। গতকাল রাতে এবং আজ,

মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, তুরস্কের আতঙ্ক যেন আছড়ে পড়ল দ্বীপে, ঘর ছেড়ে পথে লক্ষ মানুষ

শেষ আপডেট: 24 February 2023 04:14

দ্য ওয়াল ব্যুরো: তুর্কি এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি দগদগে। প্রায় ৫০ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই ভয়াবহ বিপর্যয়। তার পরে দু'সপ্তাহও পেরোল না, আতঙ্ক বাড়িয়ে মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia Earthquake)। গতকাল রাতে এবং আজ, শুক্রবার সকালে থরথর করে নড়ে ওঠে এ দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩।

জানা গেছে, ইন্দোনেশিয়ার টোবেলো থেকে ১৭৭ কিলোমিটার উত্তরে, মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে।

সাতসকালের এই ভূমিকম্পে এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, নিরাপদ জায়গায় যাওয়ার যাওয়ার চেষ্টা করছেন। এই দ্বীপটিতে বাস করেন কমপক্ষে ৫ লক্ষ মানুষ। সকলেই আতঙ্কে।

এমনিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। তবে সম্প্রতি তুরস্কে যে ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে, তার পরে যেন আর পাঁচটা কম্পনের মতো এড়িয়ে যেতে পারছেন না ইন্দোনেশিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, গতকাল, ২৩ ফেব্রুয়ারি প্রায় সারা দিন জুড়েই ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। একের পর এক কম্পন ও আফটারশকে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সে দেশে। তার পরেই আজ খবর এল ইন্দোনেশিয়া ভূমিকম্পের।

মিসেস চ্যাটার্জীর ট্রেলার চোখে জল এনেছে? সাগরিকা ঠিক এই পর্বই পেরিয়েছিলেন রিয়েল লাইফে


```