Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চাঁদ ছোঁয়ার দিন এসে গেল, ২০ অগস্ট সকালেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২, শুরু কাউন্টডাউন

দ্য ওয়াল ব্যুরো: সামনে বড় চ্যালেঞ্জ। চাঁদের কক্ষপথে পা রাখার সময় আগত। মাঝে কেটেছে পাঁচটা দিন। ভারতের বহু প্রতিক্ষীত চন্দ্রাভিযানের প্রথম ধাপ পূরণ করতে চলেছে চন্দ্রযান-২। গত ১৪ অগস্ট পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে ছোটা শুরু

চাঁদ ছোঁয়ার দিন এসে গেল, ২০ অগস্ট সকালেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২, শুরু কাউন্টডাউন

শেষ আপডেট: 18 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সামনে বড় চ্যালেঞ্জ। চাঁদের কক্ষপথে পা রাখার সময় আগত। মাঝে কেটেছে পাঁচটা দিন। ভারতের বহু প্রতিক্ষীত চন্দ্রাভিযানের প্রথম ধাপ পূরণ করতে চলেছে চন্দ্রযান-২। গত ১৪ অগস্ট পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে ছোটা শুরু করেছিল চন্দ্রযান। আগামিকাল, ২০ অগস্ট চাঁদের কক্ষপথে (লুনার অরবিট) হবে তার অভিষেক। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান কে শিভন জানিয়েছেন, ২০ অগস্ট ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে এর লিকুইড ইঞ্জিন। সেটা যত্ন করে ঢুকিয়ে দেওয়া হবে লুনার অরবিটে অর্থাৎ চাঁদের কক্ষপথে। লুনার সারফেস অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে পা রাখতে সময় লাগবে আরও কিছুটা। চাঁদের চারপাশে পাক খেতে খেতেই চন্দ্রযান চলে যাবে চন্দ্রপৃষ্ঠের এক্কেবারে কাছাকাছি। [caption id="attachment_133943" align="aligncenter" width="750"] ১৪ অগস্ট পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বেরিয়ে যায় চন্দ্রযান-২[/caption] চাঁদের  কক্ষপথের প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকতেই চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার ‘বিক্রম।’ সব ঠিক থাকবে ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক-৩ রকেট থেকে ল্যান্ডারের ছাড়াছাড়ি হবে আগামী ২ সেপ্টেম্বর।  রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার পাক খেতে শুরু করবে চাঁদের কক্ষপথে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, নামার আগে আরও চার দিন চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডার। তার পর ধীরেসুস্থে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ) । ইজেক্ট করবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার ‘প্রজ্ঞান’কে।  চাঁদের মাটিতে ঘুরে ঘুরে ছবি ও তথ্য পাঠাবে সে। ১৪ দিন ধরে চাঁদের আধ কিলোমিটার এলাকা জুড়ে সফর করবে এই রোভার। ঘুরে ফিরে সূর্যের আলো না পৌঁছনো চাঁদের অংশ থেকে প্রয়োজনীয় তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেবে চন্দ্রযানের রোভার। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। জিয়ো সিনক্রোনাইজড লঞ্চ ভেহিক্যাল থেকে বাহুবলী রকেটের পিঠে চড়ে চন্দ্রযান উড়ে যায় তিনটি অংশ— অরবিটর স্যাটেলাইট, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার নিয়ে। তিনটি অংশ মিলিয়ে ওজন ৩৮৫০ কেজি। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে হই হই করে ঢুকে পড়েছিল চন্দ্রযান-২।  ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এতদিন লাট্টুর মতো পৃথিবীর চারধারেই পাক খাচ্ছিল সে। ১৪ অগস্ট ভারতীয় সময় রাত ২টো ২১ মিনিট নাগাদ অভিকর্ষজ বলকে পিছনে ফেলে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে যায় চন্দ্রযান। ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে ঘোরার মধ্যে মোট ১৫টি ধাপে শক্তি বাড়ানো হবে। এই ভাবেই ধীরে ধীরে এগিয়ে দেওয়া হবে চাঁদের দিকে। তার পর সব শেষে চাঁদের মাটিতে নামবে বিক্রম ল্যান্ডার। ইসরো সূত্রে খবর, ১২০৩ সেকেন্ডের মধ্যে রকেটের লিকুইড চেম্বারের ইজেকশন হয়।  চন্দ্রযান এখন সফল ভাবে চাঁদের পথে ‘লুনার ট্রান্সফার ট্রাজেক্টরি’-তে ঢুকে পড়েছে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-chandrayaan-2-leaves-earths-orbit-heads-towards-moon/

```