
শেষ আপডেট: 23 January 2019 18:30
জাট্রোফা
জ্বালানি তৈরির পর সেনা বিমানের পরীক্ষামূলক উড়ান অনেকবার হয়েছে।যা খতিয়ে দেখেছে প্রতিরক্ষামন্ত্রক। তার আগে CEMILAC-এর ছাড়পত্র পেয়েছে এই বিমান। CEMILAC-অর্থাৎ Centre for Military Airworthiness and Certification, যারা ভারতীয় সেনা বিমানের সমস্তরকম পরীক্ষার পর ওড়ার ছাড়পত্র দেয়। ২০১৮-র অগাস্টে প্রথম সম্পূর্ণ জৈব জ্বালানিতে দেরাদুন থেকে দিল্লি উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। প্রায় ২৫ মিনিট ধরে বিমানটি আকাশে ওড়ে । তখনও এই বিমানের জ্বালানি তৈরিতে জাট্রোকা গাছের ফলের নির্যাস ব্যবহার করা হয়। দেরাদুনের রিসার্চ সেন্টারেই তৈরি হয় জ্বালানি। ছত্তিসগড়ের প্রায় ৫০০ কৃষক পরিবার জৈব জ্বালানি তৈরি করে।জ্বালানি মূলত তৈরি হয় জাট্রোফা ও বিমানে ব্যবহৃত টারবাইন তেল মিশিয়ে।
খুব কম খরচায় এই জ্বালানি উৎপাদন করা হয়। তাই লাভ দেখেই জৈব জ্বালানির বিমানে আগ্রহী হয় স্পাইস জেট। এবার সেই একই প্রক্রিয়ায় তৈরি জৈব জ্বালানিতে উড়বে সেনা বিমান। এখনও পর্যন্ত সারা বিশ্বে একমাত্র কানাডাতেই জৈব জ্বালানির বিমান ওড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জৈব জ্বালানির বিমান বেশি সংখ্যায় আসা উচিত। এতে ৫০ শতাংশ পর্যন্ত জ্বালানির খরচ কমবে। নিয়ন্ত্রণে আসবে বায়ু দূষণও।