Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

পাহাড়ের ঢালে ৫০০ ফুট নীচে পড়েও প্রাণরক্ষা! আমেরিকায় ভারতীয় কিশোরের রুদ্ধশ্বাস অভিযান

দ্য ওয়াল ব্যুরো: পর্বতারোহণের নেশার পরতে পরতে বিপদ যে ওৎ পেতে থাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছোট্ট ভুলের যে কত বড় মাসুল দিতে হয়, তা বারবারই জানতে পারি আমরা। কিন্তু চরম বিপদের পরেও যে অলৌকিক ভাবে রক্ষা পাওয়া যায়, তার উদাহরণ হয়ে উঠল ১৬ বছ

পাহাড়ের ঢালে ৫০০ ফুট নীচে পড়েও প্রাণরক্ষা! আমেরিকায় ভারতীয় কিশোরের রুদ্ধশ্বাস অভিযান

শেষ আপডেট: 3 January 2020 06:52

দ্য ওয়াল ব্যুরো: পর্বতারোহণের নেশার পরতে পরতে বিপদ যে ওৎ পেতে থাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছোট্ট ভুলের যে কত বড় মাসুল দিতে হয়, তা বারবারই জানতে পারি আমরা। কিন্তু চরম বিপদের পরেও যে অলৌকিক ভাবে রক্ষা পাওয়া যায়, তার উদাহরণ হয়ে উঠল ১৬ বছরের গুরবাজ সিং। ৫০০ ফুট নীচে পড়েও প্রাণে বেঁচে গেছে সে। পর্বতারোহীরা জানেন, কয়েক ফুট নীচে পড়লেই তা কত মারাত্মক হতে পারে। ৫০-৬০ ফুট নীচে পড়লে তো সাক্ষাৎ মৃত্যু। সেখানে ৫০০ ফুট নীচে পড়ে প্রাণ বেঁচে যাওয়া যেন মিরাকেল। যদিও পা ভেঙেছে তার, কিন্তু বিপদের অনুপাতে সে ক্ষতি প্রায় কিছুই নয়।  ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রবাসী কিশোর গুরবাজ সিং তার বন্ধুদের সঙ্গে মাউন্ট হুড অভিযানে বেরিয়েছিল। বয়স মাত্র ১৬ হলেও, এর মধ্যেই তার ৮৯টি অভিযান সারা হয়েছে। এটি ছিল ৯০তম অভিযান। ১১ হাজার ২৫০ ফুট উঁচু মাউন্ট হুডের শীর্ষে পৌঁছনোর জন্য ক্লাইম্ব করছিল সে। কিন্তু অসাবধানে পা পিছলে যায় তার। ৫০০ ফুট নীচে পড়ে যায় এই কিশোর পর্বতারোহী। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছয় ঘটনাস্থলে। উদ্ধার করা হয় ১০ হাজার ফুট উচ্চতা থেকে। দুর্গম এক জায়গায় আটকে ছিল সে। সেখান থেকে নামিয়ে আনতেই কয়েক ঘণ্টা লেগে যায়। পা ভেঙে গেছিল তার। মাথায় হেলমেট ছিল বলে প্রাণে বেঁচে যায় সে। যদিও সেই হেলমেট ফেটে চৌচির হয়ে যায়। আমেরিকার ওরেগন রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড় হল মাউন্ট হুড। যে জায়ায় গুরবাজের দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গাটিকে বলা হয় 'পার্লে গেটস টু দ্য ডেভিল'স কিচেন'। এই বিপজ্জনক দুর্ঘটনার পরে বেঁচে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে গুরবাজ। আপাতত পোর্টল্যান্ড হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে দ্রুত সেরে উঠে মাউন্ট হুডের অসমাপ্ত অভিযান শেষ করবে বলেই জানিয়েছে সে।

```