
শেষ আপডেট: 8 March 2023 10:34
দ্য ওয়াল ব্যুরো: ভারত (Indian) থেকে সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছিলেন এক যুবক। আর সেখানেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল পাঁচ তরুণী। অভিযুক্ত যুবকের নাম রাজপাল সিং (৩৩)। জানা গেছে, তেলক আয়ের স্ট্রিটের ট্রাস্ট যোগা সেন্টারের প্রশিক্ষক ছিলেন রাজপাল। সেখানেই জিম করতে আসা পাঁচজন রাজপালের বিরুদ্ধে শ্লীলতাহানির (molestation) অভিযোগ এনেছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারিণীদের মধ্যে এক মহিলা জানান, ২০২০ সালের ১১ জুলাই শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। গোটা ঘটনাটাই ওই মহিলা হোয়াটসঅ্যাপে তাঁর এক বান্ধবীকে জানান। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রমাণ হিসেবে পুলিশ সেই চ্যাটটি কোর্টে পেশ করে।
ওই তরুণী ঘটনাটি ওই যোগা সেন্টারের কর্মী অরবিন্দ গনরাজকে জানান। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতে এব্যাপারে খোঁজ খবর শুরু করেন ওই তরুণী। ওই বছরেরই আরও দু’জন মহিলা এগিয়ে আসেন। তাঁরাও টুইটারে রাজপালের বিরুদ্ধে একই অভিযোগ আনেন।
এরপরে অন্য একটি মহিলাও জানান তাঁর অভিজ্ঞতা। সেখানে ছিল রাজপালের নাম। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। সকলকে আদালতে এসে নিজেদের অভিযোগ জানানোর কথাও বলা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীরা আলাদা আলাদা করে অভিযোগ দায়ের করেন থানায় গিয়ে। গত বুধবার অভিযুক্ত রাজপালকে কোর্টে নিয়ে আসা হয়। এখন দেখার এই ঘটনা কোনদিকে বাঁক নেয়।
লেনিন মূর্তি ভাঙচুর নকশালবাড়িতে, হামলা শহিদবেদিতেও, তপ্ত চারু মজুমদারের বিপ্লবভূমি