Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘বাড়ি ফিরতে চাই,’ সৌদিতে করোনার ছোবলে ভারতীয়, সংক্রামিত আরও আট

দ্য ওয়াল ব্যুরো: নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে সৌদি আরবেও। প্রথম কেরলের দু’জন নার্স আক্রান্ত হওয়ার খবর মিলেছিল সৌদিতে। যদিও এই খবর ভুয়ো বলেই দাবি করেছিল সৌদি প্রশাসন। তবে এবার সৌদির স্বাস্থ্য় মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এক

‘বাড়ি ফিরতে চাই,’ সৌদিতে করোনার ছোবলে ভারতীয়, সংক্রামিত আরও আট

শেষ আপডেট: 10 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে সৌদি আরবেও। প্রথম কেরলের দু’জন নার্স আক্রান্ত হওয়ার খবর মিলেছিল সৌদিতে। যদিও এই খবর ভুয়ো বলেই দাবি করেছিল সৌদি প্রশাসন। তবে এবার সৌদির স্বাস্থ্য় মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একজন ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ। সংক্রামিত আরও আটজন। তাঁদের মধ্য়ে দু’জন চিনের বাসিন্দা ও একজন ফিলিপিন্সের। সৌদিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ওই ভারতীয়। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি। আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছে ওই ব্য়ক্তির। সৌদির ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেশে ফেরার আর্জি জানিয়েছেন তিনি। সৌদির স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে খবর, উহান থেকে এক পরিবারের চারজন ছুটি কাটাতে সৌদিতে আসেন। তাঁরাও সংক্রামিত। মনে করা হচ্ছে, এই পরিবার থেকেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বাকি পর্যটকদের মধ্যে। অল হায়াত ন্যাশনাল হাসপাতালে কর্মরত দুই নার্সের মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে খবর সামনে এসেছিল। দু’জনেই কেরলের বাসিন্দা। জানা যায়, প্রথমে নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, পরে দেখা যায় একজন সিভিয়ার রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত। হাসপাতাল সূত্রে জানা যায়, ফিলিপিন্সের এক মহিলা করোনাভাইরাস-পজিটিভ ছিলেন। তাঁকে দেখভাল করার সময়েই অসাবধানতাবশত এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় ওই নার্সের শরীরে। ফিলিপিন্সের ওই মহিলা যে ওয়ার্ডে ভর্তি ছিলেন, সেখানকার দায়িত্বে ছিলেন আরও তিনজন ভারতীয় নার্স। তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে বলেই দাবি করেছিল ওই হাসপাতাল।  ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রেখে আক্রান্ত নার্সের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলেন তিনি। তবে সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ভারতীয় নার্সরা নাকি সুস্থই আছেন। কেউ ভাইরাসে সংক্রামিত হননি। চিনে করোনাভাইরাসের দাপট অব্যাহত। মঙ্গলবার হুবেই প্রদেশে মারা গিয়েছেন আরও ১০৩ জন। সব মিলিয়ে চিনে মৃত্যু হল ১ হাজার ১১ জনের। হুবেইয়ের হেলথ কমিশন জানিয়েছে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন। সামগ্রিকভাবে চিনে ৪২ হাজার ২০০ মানুষের দেহে দেখা গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার রাতে চিনে পৌঁছেছেন হু-র একদল বিশেষজ্ঞ। তাঁদের নেতৃত্বে আছেন ব্রুস আইলওয়ার্ড। তিনি ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীর সময় ত্রাণের কাজ চালিয়েছেন। এর আগে হু-র প্রধান তেদ্রোস আডহানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, কয়েকটি দেশে এমন অনেকের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে যাঁরা কখনও চিনে যাননি।

```