Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউসুফ চোট নিয়ে খেলেও বিশ্বকাপ জিতেছে, বহরমপুরেও জিতবে, দাদার প্রচারে প্রত্যয়ী ইরফান

বৃহস্পতিবার তারকা সমাবেশের সাক্ষ্মী থাকল বহরমপুর। এদিন দাদা ইউসুফের হয়ে বহরমপুরে প্রচারে এসেছিলেন ইরফান। দাদাকে নিয়ে রোড শোও করলেন।

ইউসুফ চোট নিয়ে খেলেও বিশ্বকাপ জিতেছে, বহরমপুরেও জিতবে, দাদার প্রচারে প্রত্যয়ী ইরফান

দাদা ইউসুফের প্রচারে ভাই ইরফান।

শেষ আপডেট: 9 May 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার তারকা সমাবেশের সাক্ষ্মী থাকল বহরমপুর। পাঁচবারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে৷ 

এদিন দাদা ইউসুফের হয়ে বহরমপুরে প্রচারে এসেছিলেন ইরফান। দাদাকে নিয়ে রোড শোও করলেন।

দুই পাঠান ভাইকে দেখতে বেলডাঙায় তখন উপচে পড়া ভিড়। ৬ কিমি রোড শো শেষে ইরফান বললেন, "মানছি পাঁচবারের সাংসদের বিরুদ্ধে লড়াইটা কঠিন। তবে আমার দাদা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। ও কঠিন পরিস্থিতিতেও লড়তে জানে। চোট নিয়েও বিশ্বকাপে খেলেছে। দলকে জিতিয়েছে।"

 খানিক থেমে ইরফানও এও বলেন, "আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। দাদা এবং আমি দুজনেই দেশের হয়ে ক্রিকেট খেলেছি। খেলার মাঠে মানুুষের উন্মাদনা থেকে আমরা অনুপ্রাণিত হই। এখানেও রোড শো তে মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত দাদা জয়ী হবেই।"

এদিন বেলডাঙা থেকে হুডখোলা গাড়িতে করে ভাই ইরফানকে নিয়ে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইউসুফ। দুই ক্রিকেটার ভাইকে কাছে পেয়ে অনেকে ব্যাটে অটোগ্রাফের আবদার জানান। রোড শোয়ের মাঝে দুই ভাই সেই আবদারও মেটান।


```