Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে এলেন ঋষভ, বাদ কার্তিক

দ্য ওয়াল ব্যুরো: নেদারল্যান্ডসের কাছে হারের পর জিম্বাবোয়ের ম্যাচটা শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে (India vs Zimbabwe)। সেই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এই ম্যাচ জিতলেই গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইন

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে এলেন ঋষভ, বাদ কার্তিক

শেষ আপডেট: 6 November 2022 12:19

দ্য ওয়াল ব্যুরো: নেদারল্যান্ডসের কাছে হারের পর জিম্বাবোয়ের ম্যাচটা শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে (India vs Zimbabwe)। সেই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এই ম্যাচ জিতলেই গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনাল যাবে ভারত।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েও গ্রুপ পর্বের চার ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি ঋষভ পন্থের। শেষ ম্যাচে এল সেই সুযোগ। দীনেশ কার্তিকের বদলে দলে এলেন পন্থ। ঋষভের কাছে এটাই সুযোগ নিজেকে মেলে ধরার। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দীনেশ। তিন ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েও তেমন দাগ কাটতে পারেননি তিনি।

এই ম্যাচের ফলাফলই ঠিক করে দেবে ভারত শীর্ষে থেকে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে কিনা। এই ম্যাচে যদি ভারত হেরে যায় তবে নেট রানরেটের বিচারে পাকিস্তানের থেকে পিছিয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে শেষ করবেন রোহিতরা।

প্রথম ব্যাট করে রোহিতরা চাইবেন জিম্বাবোয়ের সামনে বড় রানের লক্ষ্য রাখতে। আগের ম্যাচে অল্প রানে আউট হয়ে যান অধিনায়ক রোহিত। সেমিফাইনালের আগে তাই এই ম্যাচে রানে ফিরতে চাইবেন তিনি। নজরে থাকবেন কেএল রাহুলও। বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফেরেন তিনি। এখন দেখার এই ম্যাচে সেই ফর্ম ধরে রাখতে পারেন কিনা।

ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান! শাহিনের গতির আগুনে ঝলসে গেলেন সাকিবরা


```