Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশে দাপটে জয় ভারতের মেয়েদের, ম্যাচের সেরা হরমনপ্রীত

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে জয় পেলেন ভারতের মেয়েরা (India Women Team)। এশিয়ান গেমসের আগে এই জয় ভারতীয় মহিলা দলকে আত্মবিশ্বাস দেবে। প্রায় চার মাস পরে মাঠে ফিরলেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা। বাংলাদে

বাংলাদেশে দাপটে জয় ভারতের মেয়েদের, ম্যাচের সেরা হরমনপ্রীত

শেষ আপডেট: 9 July 2023 16:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে জয় পেলেন ভারতের মেয়েরা (India Women Team)। এশিয়ান গেমসের আগে এই জয় ভারতীয় মহিলা দলকে আত্মবিশ্বাস দেবে। প্রায় চার মাস পরে মাঠে ফিরলেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা।

বাংলাদেশের (Bangladesh) মিরপুরের মাঠে ঘরের দল প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২০ ওভারে ১১৪/৫। বিনিময়ে ভারতের মেয়েরা ২২ বল আগে থাকতেই ১১৮/৩ করে ম্যাচ জিতে গিয়েছেন।

ভারতীয় দলের হয়ে অধিনায়িকা হরমনপ্রীত করেছেন ৩৫ বলে ৫৪ রান, ইনিংসে রয়েছে ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা। পাশাপাশি দলের সিনিয়র তারকা স্মৃতি করেছেন ৩৮ রান। দুই নামী তারকার দাপটে মসৃণ জয় মেয়েদের।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন ভারতের অনুষা বারেড্ডি ও মিন্নু মান্নি। দুই নবাগতা বোলার কৃপণ বোলিং করে বিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছিলেন।

ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে নেমেই প্রথম ওভারেই শেফালি ভার্মা আউট হয়ে যান। তারপর হরমন ও স্মৃতি মিলে ওপার বাংলার দলকে হারিয়ে মাঠ ছাড়েন। তিন ম্যাচের টি ২০ সিরিজ শেষে ওয়ান ডে ম্যাচও খেলবেন মেয়েরা।

অ্যাসেজে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের, হ্যারির অসমাপ্ত কাজ সারলেন ক্রিস-উড জুটি


```