Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাহুলের ধামাকার পর সূর্যের দাপট! ২০ ওভার শেষে ভারত করল ১৮৬

দ্য ওয়াল ব্যুরো: ফের জ্বলে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। বিপদের কিনারা থেকে ভারত তাঁর ব্যাটে ভর করে ভদ্রস্থ স্কোরে পৌঁছল। প্রথমে রাহুল, পরে সূর্য-হার্দিকের দাপুটে ব্যাটিংয়ের জোরে ভারত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে করে ১৮৬ (India vs Zimbabw

রাহুলের ধামাকার পর সূর্যের দাপট! ২০ ওভার শেষে ভারত করল ১৮৬

শেষ আপডেট: 6 November 2022 12:20

দ্য ওয়াল ব্যুরো: ফের জ্বলে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। বিপদের কিনারা থেকে ভারত তাঁর ব্যাটে ভর করে ভদ্রস্থ স্কোরে পৌঁছল। প্রথমে রাহুল, পরে সূর্য-হার্দিকের দাপুটে ব্যাটিংয়ের জোরে ভারত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে করে ১৮৬ (India vs Zimbabwe)।

টস জিতে ব্যাট করতে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল। লক্ষ্য ছিল, জিম্বাবোয়েকে বড় রানের টার্গেট দেওয়া। কিন্তু এদিনের ম্যাচে ফের ব্যর্থ রোহিত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছাড়া রান পাননি তিনি। রবিবারের ম্যাচে মাত্র ১৫ রানে আউট হয়ে যান রোহিত। তবে অন্য ওপেনার রাহুল এদিন ধরে রাখলেন নিজের ফর্ম। ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে মারকাটারি ব্যাটিং উপহার পাওয়া গেল না বিরাট কোহলির থেকেও। রাহুলের সঙ্গে রানের গতি বজায় রাখলেও মাত্র ২৬ রানেই আউট হয়ে যান কোহলি। পরের ওভারেই আউট হয়ে যান রাহুলও। প্রথম সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না ঋষভ পন্থ। করেন মাত্র ৩ রান।

একসময় ভারতের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১। সেখান থেকে হার্দিককে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সূর্যকুমার। প্রতি ম্যাচেই তিনি যেন নিজেকে নতুন করে প্রমাণ করছেন। এদিনের ম্যাচে তার ব্যতিক্রম হল না। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকলেন। মাত্র ২৫ বলে করেন ৬১ রান। শেষ ওভারে একাই তোলেন ১৮ রান।

বল হাতে এদিন জিম্বাবোয়ের হয়ে দুই উইকেট নেন শেন উইলিয়ামস। ভারতের ইনিংসে সূর্যকুমারের ঝড় দেখল মেলবোর্ন। নিজের ইনিংস সাজান ৬টা চার ও ৪টে লম্বা ছয়ে। এখন এটাই দেখার এই ম্যাচ জিতে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারে কিনা।

এভাবেও ফিরে আসা যায়! প্রমাণ করল পাকিস্তান, সেমিফাইনালের উত্তেজনায় ফুটছেন বাবররা


```