Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইসিসি ক্রম তালিকায় শীর্ষে ভারত, মধুর ‘জবাব’ পেল নিউজিল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারা আইসিসি টেস্ট ক্রম তালিকায় শীর্ষেও চলে গিয়েছিল। ঘরের মাঠে এবার ভারতের পালা। বিরাট কোহলির দল মুম্বইতে ৩৭২ রানে জিতে শীর্ষে চলে গেল তালিকায়। ভারত আবার

আইসিসি ক্রম তালিকায় শীর্ষে ভারত, মধুর ‘জবাব’ পেল নিউজিল্যান্ড

শেষ আপডেট: 6 December 2021 12:59

দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারা আইসিসি টেস্ট ক্রম তালিকায় শীর্ষেও চলে গিয়েছিল। ঘরের মাঠে এবার ভারতের পালা। বিরাট কোহলির দল মুম্বইতে ৩৭২ রানে জিতে শীর্ষে চলে গেল তালিকায়। ভারত আবারও টেস্টের একনম্বর দলের মর্যাদা পেল। সোমবার আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ভারতের রেটিং পয়েন্ট ১২৪। নিউজিল্যান্ডের ১২১। এর পর অনেক পিছনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৮, ইংল্যান্ডের ১০৭। আর কোনও দলের রেটিং পয়েন্ট ১০০-র উপরে নয়। পাঁচ থেকে দশ নম্বরে রয়েছে পাকিস্তান (৯২), দক্ষিণ আফ্রিকা (৮৮), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৪৯) এবং জিম্বাবোয়ে (৩১)। https://twitter.com/ICC/status/1467755426712367110 ২০০৯ সাল থেকে ধরলে গত ১২ বছরে সব মিলিয়ে মোট ৬৯ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে থেকেছে ভারত। এই তালিকায় এর পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৩৯), অস্ট্রেলিয়া (১৭), ইংল্যান্ড (১২), নিউজিল্যান্ড (৮), পাকিস্তান (২)। ২০১৬ সাল থেকে ধরলেও এই তালিকায় ভারতই শীর্ষে। গত পাঁচ বছরে কোহলিরা সব মিলিয়ে ৪৮ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (১৪), নিউজিল্যান্ড (৮), পাকিস্তান (২)। টেস্ট ক্রম তালিকায় কোনও হেলদোল নেই বাংলাদেশ দলের, ৪৯ রেটিং নিয়ে তাদের অবস্থান নবম। বাংলাদেশের নিচে রয়েছে শুধুমাত্র জিম্বাবোয়ে, তাদের রেটিং ৩১। পর্যাপ্ত টেস্ট না খেলায় তালিকায় নেই দুই নতুন পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড।  

```