Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডিসেম্বরের মধ্যে ম্যাঙ্গালুরুর স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভের অর্ধেক বিক্রি করবে ভারত

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি পাওয়ার ফলে দেশের বাজারেও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধি কমাতে স্ট্রাটেজিক রিজার্ভ থেকে সরকার নিয়ন্ত্রিত তৈলশোধনাগারগুলিকে তেল বেচতে শুরু করল সরক

ডিসেম্বরের মধ্যে ম্যাঙ্গালুরুর স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভের অর্ধেক বিক্রি করবে ভারত

শেষ আপডেট: 21 October 2021 14:50

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি পাওয়ার ফলে দেশের বাজারেও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধি কমাতে স্ট্রাটেজিক রিজার্ভ থেকে সরকার নিয়ন্ত্রিত তৈলশোধনাগারগুলিকে তেল বেচতে শুরু করল সরকার। ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রলিয়াম রিজার্ভস লিমিটেড (আইএসপিআরএল) ভারতে প্রয়োজনমতো পেট্রল সঞ্চয় করে রাখে। ওই কোম্পানি অয়েল ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট বোর্ডের সাবসিডিয়ারি। আইএসপিআরএলের সিইও এইচ পি এস আহুজা বৃহস্পতিবার বলেন, "আমরা তেল বিপণনকারী সংস্থাগুলিকে পেট্রল বেচতে শুরু করেছি।" চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, তেল নীতি আরও উদার করা হবে। আইএসপিআরএলে মজুত থাকা তেলের ৫০ শতাংশ ওই সংস্থা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে। ভারতে গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে পেট্রলের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিজেলের। এখন একেবারের সেঞ্চুরির দোরগোড়ায় চলে এসেছে ডিজেল। একশো পেরনো শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতেও মহার্ঘ পেট্রল। দাম লিটারে ১০৬ টাকা ৫৪ পয়সা। পেট্রলের মূল্যবৃদ্ধিতে রাজধানীকেও ছাপিয়ে গেছে কলকাতা। কলকাতায় এদিন লিটার প্রতি পেট্রলের ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৭ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা। বুধবারই কলকাতায় ৩৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম ৯৮ ছাড়িয়ে গিয়েছিল। পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসেই শহরে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা। আর এক বছরের হিসেবে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৪ টাকারও বেশি আর ডিজেল ২৫ টাকার কাছাকাছি। একদিকে সব্জি অগ্নিমূল্য, অন্যদিকে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাকানিচোবানি খেতে হচ্ছে। যাতায়াতের খরচ বেড়েছে। রীতিমতো নাজেহাল দশা সাধারণ মানুষের। এর মধ্যে বিতর্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তেওয়ারির মন্তব্য নিয়ে। এদিন পশ্চিম উত্তরপ্রদেশের জালাউনে সাংবাদিক বৈঠকে উপেন্দ্র বলেন, পেট্রলের দাম বাড়লে ৯৫ শতাংশ ভারতীয়ের কিছু যায় আসে না। কারণ দেশে খুব কম সংখ্যক মানুষেরই চারচাকার গাড়ি আছে। বিরোধীদের সমালোচনা করে উপেন্দ্র বলেন, তাদের হাতে কোনও ইস্যু নেই। তাঁর কথায়, "২০১৪ সালের সঙ্গে এখনকার তুলনা করলে দেখবেন, মোদীজি ও যোগীজির সরকারের আমলে মাথা পিছু আয় হয়েছে দ্বিগুণ।" পরে তিনি বলেন, "পেট্রল ও ডিজেল খুব কম সংখ্যক মানুষই ব্যবহার করেন। দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রল অথবা ডিজেল প্রয়োজন হয় না।" লখনউতে এদিন প্রতি লিটার পেট্রলের দাম ছুয়েছে ১০৩ টাকা ১৮ পয়সা। দেশের মধ্যে মুম্বইতে পেট্রলের দাম সবচেয়ে বেশি। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম ১১২ টাকা ৪৪ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম ১০৩ টাকা ২৬ পয়সা। উপেন্দ্র বলেন, "সরকার বিনা পয়সায় ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে। বিনা পয়সায় কোভিডের চিকিৎসা করেছে। বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।"

```