Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ক্যারিবিয়ান মাটিতে ওয়ান ডে-তে নেতা শিখর, বিশ্রামে ভারতের ‘মহাত্রয়ী’

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্বের ভার তাঁর কাঁধেই দিল ভারতীয় বোর্ড (BCCI)। তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক হচ্ছেন শিখর ধাওয়ান (Shikhar D

ক্যারিবিয়ান মাটিতে ওয়ান ডে-তে নেতা শিখর, বিশ্রামে ভারতের ‘মহাত্রয়ী’

শেষ আপডেট: 6 July 2022 10:55

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্বের ভার তাঁর কাঁধেই দিল ভারতীয় বোর্ড (BCCI)। তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক হচ্ছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

পাশাপাশি এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাকে। নেই কে এল রাহুল, মহম্মদ শামি, হার্দিক পাণ্ডে, ঋষভ পন্থও। মূলত তরুণদের ওপর ভর করে এই দল (Indian Squad) তৈরি করা হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের আগে সবাইকে দেখে নিতে চাইছে বোর্ড।

আগামী ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে পোর্ট স্পেনে। ২২ জুলাই, ২৪ জুলাই ও ২৭ জুলাই। তবে একদিনের সিরিজের দল ঘোষণা করা হলেও পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের দল ঘোষণা হয়নি এখনও।

দেখে নেওয়া যাক এক নজরে কেমন হচ্ছে দল

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুড্ডা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেট রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

একজন ক্রিকেটার বড় প্রশাসক হতে পারে, সৌরভ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে


```