Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দেশে দৈনিক আক্রান্ত ২৫ হাজার, তিন মাসে সংক্রমণের হার অনেক কম দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন জিনের দেখা মেলেনি ভারতে। আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণের হারও নিম্নমুখী। দৈনিক আক্রান্ত ৩০ হাজারের নিচে নেমে গেছে গত সপ্তাহেই। প্রতিদিনের করোনা কার্ভ ২০ থেকে ২৫ হাজারের মধ্যে ওঠানামা করছে। আজ

দেশে দৈনিক আক্রান্ত ২৫ হাজার, তিন মাসে সংক্রমণের হার অনেক কম দিল্লিতে

শেষ আপডেট: 23 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন জিনের দেখা মেলেনি ভারতে। আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণের হারও নিম্নমুখী। দৈনিক আক্রান্ত ৩০ হাজারের নিচে নেমে গেছে গত সপ্তাহেই। প্রতিদিনের করোনা কার্ভ ২০ থেকে ২৫ হাজারের মধ্যে ওঠানামা করছে। আজকের হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। তবে সংক্রমণে মৃত্যু কম। দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। তবে দৈনিক সংক্রমণের হার কমেছে। সেই জুলাই মাসের পর থেকে প্রথম এতটা নিচে নেমেছে নতুন সংক্রমণ। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা তিন লাখের নিচে নেমে গেছে। ভাল খবর হল, অ্যাকটিভ কেসের হার গত সপ্তাহেও ছিল ৩ শতাংশের বেশি। এ সপ্তাহে কমে ২.৮০ শতাংশে পৌঁছেছে। করোনা সংক্রমণ অনেকটাই কমেছে রাজধানীতে। সেপ্টেম্বরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দৈনিক সংক্রমণের হার জাতীয় গড়ের থেকেও তিনগুণ বেড়ে গিয়েছিল। এখন সেখানেই সংক্রমণের হার নিম্নমুখী। দৈনিক সংক্রমণ ৮০০-র কাছাকাছি। গত তিন মাসে সংক্রমণের মৃত্যুর সংখ্যাও কমেছে। ৬ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন দিল্লিতে। সুস্থতার হারও বাড়ছে দেশে। ৯৬ লাখ করোনা রোগী সংক্রমণ সারিয়েছেন। কোভিড রিকভারি রেট তথা সংক্রমণের হার ৯৫.৭৫ শতাংশ। দেশে কোভিড টেস্টের সংখ্যাও বেড়েছে। এখনও অবধি ১৬ কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে দেশে। গতকালের হিসেবে করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখের কাছাকাছি।

```