Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

অশান্ত সুদান, ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হল ‘অপারেশন কাবেরী’

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যেই সুদান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের অভিযান শুরু করা হল সোমবার। এই অভিযানের নাম 'অপারেশন কাবেরী' (operation kaveri)। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মকাণ্ডের অধীনে

অশান্ত সুদান, ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হল ‘অপারেশন কাবেরী’

শেষ আপডেট: 25 April 2023 11:04

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যেই সুদান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের অভিযান শুরু করা হল সোমবার। এই অভিযানের নাম 'অপারেশন কাবেরী' (operation kaveri)। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মকাণ্ডের অধীনে প্রায় ৫০০ ভারতীয়কে সুদান বন্দরে সরিয়ে (evacuation) আনা সম্ভব হয়েছে। সুদান (Sudan) বন্দরে মোতায়েন রয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। সেই জাহাজে করেই ভারতীয়দের দেশে ফেরানো হবে।

বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে 'অপারেশন কাবেরী' চলছে। প্রায় ৫০০ জন ভারতীয় বন্দরে পৌঁছেছে। আমাদের জাহাজ এবং বিমান তাদের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত। সুদানে বসবাসরত সমস্ত ভারতীয়কে সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

https://twitter.com/DrSJaishankar/status/1650455540076560387

এদিকে ফ্রান্স তার উদ্ধার কার্যের অংশ হিসাবে অন্যান্য ২৭টি দেশের নাগরিকদের সঙ্গে কিছু ভারতীয়কেও উদ্ধার করেছে। সূত্রের খবর ২৭টি দেশের মোট ৩৮৮ জনকে উদ্ধার করেছে ফ্রান্স।

সুদানে সেনা এবং আধাসেনার সংঘর্ষ প্রায় ১১ দিন ধরে চলছে। অশান্তি শুরু হওয়ার পরই উড়ান নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী খার্তুমের পরিস্থিতি ভাল নয়। জানা গেছে, সেখানেও আটকে রয়েছেন বহু ভারতীয়। শনিবার সুদানে আটক ১৫০ জনকে উদ্ধার করে জেড্ডায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও রয়েছেন বলে খবর।

ইস্তফার প্রশ্নই ওঠে না, শেষ দেখে ছাড়ব: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়


```