Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সন্ত্রাসমুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে, ইউরোপীয় ইউনিয়নকে বললেন জয়শংকর

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডিসের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ক্রিস্টোস কাশ্মীর নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানান জয়শংকরকে। ক্রিস্টোস বলেন, ভারত ও পাকিস্তান আলোচনায় বসে কাশ্মীর নিয়ে

সন্ত্রাসমুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে, ইউরোপীয় ইউনিয়নকে বললেন জয়শংকর

শেষ আপডেট: 31 August 2019 08:35

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডিসের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ক্রিস্টোস কাশ্মীর নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানান জয়শংকরকে। ক্রিস্টোস বলেন, ভারত ও পাকিস্তান আলোচনায় বসে কাশ্মীর নিয়ে সব বিরোধ মিটিয়ে নিক। তখন জয়শংকর বলেন, ভারত সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে সব বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবে। https://twitter.com/DrSJaishankar/status/1167510873453129730 পরে জয়শংকর ও ক্রিস্টোস জম্মু, কাশ্মীর ও লাদাখের প্রশাসন ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আফগানিস্তান ও ইরানের পরিস্থিতি নিয়েও দু’জনের আলোচনা হয়। পরে জয়শংকর টুইটারে লেখেন, ক্রিস্টোসের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমরা আফগানিস্তান ও ইরান নিয়ে আলোচনা করেছি। জম্মু, কাশ্মীর ও লাদাখে কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি জানিয়েছি, ভারত সব সময়ই কাশ্মীর নিয়ে আলোচনায় রাজি। কিন্তু আলোচনা হবে সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে। ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পরেই ইসলামাবাদ সরব হয়। ভারতের বিমানের জন্য পাকিস্তানের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। ভারতের সিনেমা পাকিস্তানে দেখানো বন্ধ করে দেওয়া হয়। সমঝোতা ও থর এক্সপ্রেসও বন্ধ করা হয়।

```