দ্য ওয়াল ব্যুরো: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস যোধপুরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হযেছেন এক নার্স।
অপারেশন থিয়েটার লাগোয়া একটি ঘরে শনিবার রাতে তিনি আগুন লাগান। প্লাস্টিকের বোতলে করে কেরোসিন জাতীয় কিছু নিয়ে যান ওই নার্স। তার পর ওই ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। তারপর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন।
পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেলে ওই নার্সকে অগ্নিদগ্ধ অবস্থায় পায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশের অতিরিক্ত কমিশনার চৈন সিং মেহেচা এ খবর জানিয়েছেন। মৃতার নাম বিজু পুনোজ, তিনি কেরলের বাসিন্দা। গত দু বছর ধরে তিনি যোধপুর এইএমস-এ কাজ করছিলেন। মানলিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।