Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন ভারতেই! দুর্দান্ত পরিসংখ্যানে বাড়ছে আশা

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৯০ হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছেন রোজ। প্রায় ১ লক্ষ ছুঁতে চলেছে এই সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কিন্তু এসবের মাঝেই সুখবর

সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন ভারতেই! দুর্দান্ত পরিসংখ্যানে বাড়ছে আশা

শেষ আপডেট: 14 September 2020 15:11

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৯০ হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছেন রোজ। প্রায় ১ লক্ষ ছুঁতে চলেছে এই সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কিন্তু এসবের মাঝেই সুখবর দিল পরিসংখ্যান। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যার নিরিখে বিশ্বের সমস্ত দেশের মধ্যে প্রথম ভারত। অর্থাৎ এ দেশেই কোভিডজয়ীর সংখ্যা সবচেয়ে বেশি! তথ্য বলছে, এ দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জন। বিশ্বের কোনও দেশে সুস্থতার সংখ্যা এত বেশি নয়। ভারতের পরেই আছে ব্রাজিল ও আমেরিকা, যে দু’দেশে সুস্থতার সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ২০৬ এবং ২৪ লক্ষ ৫১ হাজার ৪০৬। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বে যে তিনটি দেশ করোনার জেরে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে, তার মধ্যে ভারত , আমেরিকা ও ব্রাজিল রয়েছে। আর সুস্থতার নিরিখে ব্রাজিল ও আমেরিকার থেকে এগিয়ে গিয়েছে ভারত। গোটা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯০ লক্ষেরও বেশি মানুষ। মারা গেছেন ৯ লক্ষ ২৪ হাজারের বেশি। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯২ হাজার ০৭১ জন। মৃত্যু হয়েছে ১১৩৬ জনের, যার ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭২২। গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ৫১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন করোনা থেকে।

```