Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজনৈতিক দলের সংখ্যা, ২৩০০ ছুঁতে চলেছে

দ্য ওয়াল ব্যুরো: কোনওটার নাম 'ভরসা পার্টি', কোনওটার নাম 'সবসি বড়ি পার্টি', কোনওটার 'রাষ্ট্রীয় সাফ নীতি পার্টি'। এদের নিয়েই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় ২৩০০। লোকসভা নির্বাচন ঘোষণার আগের দিন পর্যন্ত নি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজনৈতিক দলের সংখ্যা, ২৩০০ ছুঁতে চলেছে

শেষ আপডেট: 8 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোনওটার নাম 'ভরসা পার্টি', কোনওটার নাম 'সবসি বড়ি পার্টি', কোনওটার 'রাষ্ট্রীয় সাফ নীতি পার্টি'। এদের নিয়েই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় ২৩০০। লোকসভা নির্বাচন ঘোষণার আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশন করা দলের সংখ্যা ২,২৯৩। এর মধ্যে রয়েছে সাতটি স্বীকৃত জাতীয় দল ও ৫৯টি রাজ্য স্তরের স্বীকৃত দল। লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক আগে আগে গত ফেব্রুয়ার-মার্চ মাসেই রেজিস্ট্রেশন হয়েছে নতুন ১৪৯টি রাজনৈতিক দলের। একই ভাবে ২০১৮ সালে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যুক্ত হয়েছিল ৫৮টি নতুন দল। অস্বীকৃত রাজনৈতিক দলগুলির অবশ্য নির্দিষ্ট নির্বাচনী প্রতীক থাকে না। নির্বাচন কমিশনের ঠিক করা ৮৪টি প্রতীক থেকেই বেছে নিতে হয় ভোট-চিহ্ন। নির্বাচন কমিশনের নিয়ম মতো কোনও দলকে জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানাতে হলে, লোকসভা বা বিধানসভা নির্বাচনে ৬ শতাংশ ভোট অথবা অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে। অন্য শর্ত হল, তিনটি রাজ্য থেকে মোট লোকসভা আসন অর্থাত্‍ ৫৪২ আসনের মধ্যে তার ২ শতাংশ পেতে হবে ওই দলকে। যে কোনও একটি শর্ত পূরণ করলেই মেলে জাতীয় দলের মর্যাদা। একই ভাবে রাজ্য স্তরের স্বীকৃতি পাওয়ারও নিয়ম রয়েছে। সেই স্বীকৃতি মিললেই মেলে নির্দিষ্ট প্রতীক।

```