Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শপথের মধ্যে ‘আমি’ বলতে ভুলে গেলেন যাঁরা!

দ্য ওয়াল ব্যুরো: “আমি, নরেন্দ্র দামোদরদাস মোদী, ঈশ্বরের নামে শপথ.... ” ইত্যাদি ইত্যাদি। বাঁধাধরা গতে, একই ভাষায় শপথবাক্য পাঠ করতে হয় মন্ত্রীদের।  সেই পাঠের সময় দুবার 'আমি' কথাটা বলতে হয়। একবার পদের শপথ নেওয়ার সময়, আর একবার গোপনীয়তার শপথ নেও

শপথের মধ্যে ‘আমি’ বলতে ভুলে গেলেন যাঁরা!

শেষ আপডেট: 29 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: “আমি, নরেন্দ্র দামোদরদাস মোদী, ঈশ্বরের নামে শপথ.... ” ইত্যাদি ইত্যাদি। বাঁধাধরা গতে, একই ভাষায় শপথবাক্য পাঠ করতে হয় মন্ত্রীদের।  সেই পাঠের সময় দুবার 'আমি' কথাটা বলতে হয়। একবার পদের শপথ নেওয়ার সময়, আর একবার গোপনীয়তার শপথ নেওয়ার সময়।  বৃহস্পতিবার রাইসিনা হিলে হাজার ছয়েক অভ্যাগতের সামনে শপথ নেওয়ার সময় সেই ‘আমি’ বলতে ভুলে গেলেন কয়েকজন মন্ত্রী। অবশ্য তাঁদের খেই ধরিয়ে দিলেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ রকম দুই মন্ত্রী হলেন মনসুখ লাল মাণ্ডবীয় (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী) ও ফগ্গন সিং কুলস্তে (প্রতিমন্ত্রী)। দুজনেই দ্বিতীয়বার ‘আমি’ শব্দটি বলতে ভুলে যান। দুজনকেই মাঝপথে খেই ধরিয়ে দেন রাষ্ট্রপতি। মহারাষ্ট্রের সাংসদ রাওসাহেব দানভেও শপথ বাক্য পাঠ করার সময় গুলিয়ে ফেলছিলেন। তিনি শপথ শেষ করেন ‘ভারত মাতা কি জয়’  বলে! এ ছাড়া, নিত্যানন্দ রাই ও রতনলাল কাটারিয়াও শপথ নেওয়ার সময় গোলমাল করে ফেলছিলেন ভাষায়। এঁদেরও শুধরে দেন রাষ্ট্রপতি কোবিন্দ। বৃহস্পতিবার মোট ২৪ জন পূর্ণমন্ত্রী শপথ নেন। এঁদের মধ্যে অমিত শাহ, স্মৃতি ইরানী এস জয়শঙ্কর, নিতিন গড়করি ও রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েটরা ছিলেন। এ ছাড়া শপথ নেন প্রতিমন্ত্রীরা।  

```