Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গান্ধীজিকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে শান্তি ও অহিংসা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মহাত্মা গান্ধীকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকার কংগ্রেস। গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি মহাত্মা গান্ধীকে

গান্ধীজিকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকা

শেষ আপডেট: 2 October 2018 06:17

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে শান্তি ও অহিংসা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মহাত্মা গান্ধীকে মরণোত্তর স্বর্ণপদক দিতে পারে আমেরিকার কংগ্রেস। গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি মহাত্মা গান্ধীকে স্বর্ণপদক দেওয়ার জন্য একটি প্রস্তাব পেশ করেন।  চার প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য অমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না ও প্রমিলা জয়াপাল তাঁকে সমর্থন করেছেন। প্রস্তাবটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে কংগ্রেসের কমিটি অন ফিনান্সিয়াল সার্ভিসেস এবং কমিটি অন হাউস অ্যাডমিন্সট্রেশনের কাছে। আমেরিকায় সর্বোচ্চ অসামরিক সম্মান হিসাবে কংগ্রেস থেকে সোনার মেডেল দেওয়া হয়। খুব কম বিদেশীকেই ওই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন মাদার টেরিজা, নেলসন ম্যান্ডেলা, পোপ দ্বিতীয় জন পল, দলাই লামা, আউং সান সু কি, মহম্মদ ইউনুস এবং সাইমন পেরেজ। গত অগাস্টে নিউ ইয়র্কে ইন্ডিয়া ডে প্যারেডে ক্যারোলিন ম্যালোনি বলেন, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলন ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছিল। আমেরিকায় মার্টিন লুথার কিং এবং দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা তাঁর প্রদর্শিত পথে আন্দোলন করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলেন, আমরা এই বছরে মহাত্মাজির জন্মের সার্ধশতবার্ষিকী পালন করছি। তাঁকে কংগ্রেসের গোল্ড মেডেল দেওয়ার জন্য ক্যারোলিন ম্যালোনি যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই।

```