Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাক মাটিতে জঙ্গি গতিবিধি থেকে সমুদ্র সুরক্ষা, মহাকাশে পাড়ি দিল ভারতের বিশ্বস্ত গুপ্তচর রিস্যাট-২বি

দ্য ওয়াল ব্যুরো: শত্রু শিবিরের অবস্থান জানতে অ্যাডভান্সড ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট বা এমিস্যাটের উৎক্ষেপণ সফল। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে ভারতের অস্ত্রভাণ্ডারে সম্প্রতি যোগ হয়েছে কৃত্রিম উপগ্রহ ধ্বংসকারী ‘অ্যান্টি-স

পাক মাটিতে জঙ্গি গতিবিধি থেকে সমুদ্র সুরক্ষা, মহাকাশে পাড়ি দিল ভারতের বিশ্বস্ত গুপ্তচর রিস্যাট-২বি

শেষ আপডেট: 21 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শত্রু শিবিরের অবস্থান জানতে অ্যাডভান্সড ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট বা এমিস্যাটের উৎক্ষেপণ সফল। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে ভারতের অস্ত্রভাণ্ডারে সম্প্রতি যোগ হয়েছে কৃত্রিম উপগ্রহ ধ্বংসকারী ‘অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল’ ASAT।  মহাকাশ-সাফল্যে আরও একবার নিজেদের প্রমাণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নির্ভুল ভাবে শত্রুশিবিরের উপর কড়া নজর রাখতে এ বার মহাকাশে পাড়ি দিল ভারতের বিশ্বস্ত ‘গুপ্তচর’ রিস্যাট-২বি উপগ্রহ। ইসরোর মুকুটে যোগ হলো নতুন পালক। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে (PSLV-C46)-তে চেপে মহাকাশে পাড়ি জমালো নজরদারি উপগ্রহ রিস্যাট-২বি। ইসরো সূত্রে খবর, মেঘের আড়াল থেকে শত্রু শিবিরের উপর নজরদারি চালাতে পারবে এই উপগ্রহ। দিনে-রাতে যে কোনও আবহাওয়ায় এটি কাজ করতে পারবে নির্ভুল ভাবে। সীমান্তের ও-পারে শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটির খুঁটিনাটি থেকে ভারত মহাসাগরে বাড়তে থাকা চিনের উপদ্রব—সবকিছুই পাকা গোয়েন্দার মতো ভারতের হাতে তুলে দেবে রিস্যাট পর্যায়ের এই নয়া উপগ্রহ। ইসরোর চেয়ারম্যান কে সিভনের কথায়, "ভারতের জন্য এই উপগ্রহের উৎক্ষেপণ নিঃসন্দেহে বড় ঘটনা।" বালাকোট হামলার পর শত্রু ঘাঁটিতে আরও বেশি নজরদারি চালাতে ইতিমধ্যেই এমিস্যাটের উৎক্ষেপণ সফল। এর পর রিস্যাট-২বি। ৬১৫ কিলোগ্রামের এই উপগ্রহটি স্থাপন করা হয়েছে পৃথিবীর নিম্ন কক্ষে ৫১৭ কিলোমিটার অরবিটে। এর আগে রিস্যাট সিরিজের চারটি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। তাদের মধ্যে রয়েছে রিস্যাট-১ ও রিস্যাট-২। রিস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতেই ২০১৬-য় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। চলতি বছরে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে যে বিমান-হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা, সেটাও ওই রিস্যাটের পাঠানো ছবির ভিত্তিতেই। ইসরোর বিজ্ঞানীদের কথায়, পুরনো রিস্যাটের থেকে নতুন রিস্যাট প্রযুক্তিগত ভাবে অনেক বেশি শক্তিশালী এবং নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন। রিস্যাট-২বি উপগ্রহে রয়েছে রিস্যাট এক্স-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রাডার (SAR) যা দিন ও রাতে নির্ভুল ছবি তুলতে সক্ষম। মেঘ ফুঁড়ে ভূমির যে কোনও ছবি, শত্রু শিবিরের অবস্থান, সন্ত্রাসবাদীদের গোপন গতিবিধি, তাদের যোগাযোগের মাধ্যম সবকিছুরই তুরন্ত ছবি তুলে পাঠাতে পারবে এই উপগ্রহ। এমনকি পাশাপাশি এক মিটার দূরত্বের ‘অবজেক্ট’ নির্ভুল ভাবে চিহ্নিত করতে পারবে এটি। শুধু শত্রদের গতিবিধি নয়, এর সিন্থেটিক অ্যাপারচার সেন্সর আবহাওয়ার তথ্যও দেবে সঠিক ভাবে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এর রাডারে ধরা পড়া ছবি দেখে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আগাম পদক্ষেপ নেওয়া যাবে। এপ্রিলেই মহাকাশে পাড়ি দিয়েছে নজরদারি উপগ্রহ এমিস্যাট (EMISAT)। মাত্র ৪৩৬ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি পৃথিবী থেকে ৭৬৩ কিমি দূরত্বের কক্ষপথে স্থাপন করা হয়েছে। মহাকাশ বিজ্ঞানীদের দাবি সীমান্ত পারের যে কোনও জায়গায় জঙ্গি শিবিরে কড়া নজরদারি চালাবে এই নয়া উপগ্রহ।  শুধু তাই নয়, এই ইলেকট্রনিক স্যাটেলাইট সহজেই বলে দেবে শত্রু শিবিরে কী কী গ্যাজেট সক্রিয়।  জানুয়ারিতে ৭৪০ কিলোগ্রাম ওজনের একটা উপগ্রহকে কাঁধে চাপিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ বা পিএসএলভি-সি-৪৪। ‘মাইক্রোস্যাট-আর’ নামে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল সেনাবাহিনীর গবেষণামূলক কাজের জন্যই। যেটি রাতের পরিষ্কার ছবি তুলে পাঠাতে সক্ষম। ইসরো জানিয়েছে, আরও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে ভারতের। মে মাসের মাঝামাঝি মহাকাশে পাড়ি দিতে পারে রিস্যাট-২বি উপগ্রহ। জুনে পাঠানো হবে কার্টোস্যাট-৩। এই বছরই চন্দ্রযান-২ পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ইসরো। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-isro-going-to-launch-new-surveillance-satellite-to-locate-enemy-radar/

```