Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কণিকা কাপুরের ফের করোনা পজিটিভ, চিকিৎসকদের তীব্র কটাক্ষ বলিউড গায়িকাকে

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। গত সপ্তাহেই জানা গিয়েছিল করোনা পজিটিভ মিলেছে তাঁর। কিন্তু লালারসের নমুনা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই গায়িকা। সংশয় জানিয়েছিলেন আদৌ কর

কণিকা কাপুরের ফের করোনা পজিটিভ, চিকিৎসকদের তীব্র কটাক্ষ বলিউড গায়িকাকে

শেষ আপডেট: 24 March 2020 05:26

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। গত সপ্তাহেই জানা গিয়েছিল করোনা পজিটিভ মিলেছে তাঁর। কিন্তু লালারসের নমুনা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই গায়িকা। সংশয় জানিয়েছিলেন আদৌ করোনা হয়েছে কিনা তাই নিয়ে। ঝুঁকি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দু'দিন আগে ফের তাঁর লালা রসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ফের তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বেডে শুয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট একটি লেখা লিখেছিলেন কণিকা। তাতে তাঁর অভিযোগের শেষ ছিল না। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ঠিক মতো জল পর্যন্ত খেতে দেওয়া হচ্ছে না। খিদে পেলে দু'টো কলা হাতে ধরিয়ে দায় সারছে হাসপাতাল। এনিয়ে কণিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হাসপাতালের ডিরেক্টর আরকে ধীমান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, কণিকা কাপুরের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে। চারঘণ্টা অন্তর বদল করা হচ্ছে নার্সিংস্টাফ। দিনে অন্তত ছ'বার পরিষ্কার করা হচ্ছে কেবিন। তিনি বলেছেন, "এত কিছুর পরেও তাঁর এত ট্যানট্রমস কীসের বুঝতে পারছি না! উনি বোধহয় সারা পৃথিবী এবং দেশের পরিস্থিতিটাই বুঝতে পারছেন না।" কণিকা কাপুরের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। কারণ লখনউয়ের হোটেলে তিনি যে পার্টি দিয়েছিলেন তাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিন্ধিয়া। এরপর দুষ্মন্ত সংসদেও যান। বসুন্ধরা, দুষ্মন্ত-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কোয়ারেনটাইনে চলে যান। গোটা দেশে পরিস্থিতি উদ্বেগজনক। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কণিকার ভূমিকাকে দায়িত্বজ্ঞানহীন বলেই মন্তব্য করছেন অনেকে।

```