Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ভারতের নামই নেই বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, খেদ রাষ্ট্রপতি মুর্মুর

খেদের সুরে তিনি বলেন, “বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের একটি প্রতিষ্ঠানেরও নাম নেই। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।”

ভারতের নামই নেই বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, খেদ রাষ্ট্রপতি মুর্মুর

শেষ আপডেট: 19 December 2023 14:04

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নামই নেই ভারতের একটি প্রতিষ্ঠানেরও। বক্তা, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু।

সোমবার আইআইটি খড়গপুরের ৬৯তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে একথা বলেন রাষ্ট্রপতি। খেদের সুরে তিনি বলেন, “বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের একটি প্রতিষ্ঠানেরও নাম নেই। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।”

শিক্ষার মানোন্নয়নে র‌্যাঙ্কিংয়ের চেয়ে ভাল শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, “র‌্যাঙ্কিংয়ের দৌড় একটি ভাল শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভাল র‌্যাঙ্কিং শুধু সারা বিশ্ব থেকে শিক্ষার্থী এবং ভাল শিক্ষকদের আকর্ষণ করে না বরং দেশের সুনামও বাড়ায়।”

এ ব্যাপারে আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আইআইটি খড়গপুর দেশ বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কাজ করছে৷ এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আইআইটি খড়গপুরের সুনাম আরও প্রতিষ্ঠিত হবে।”

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই প্রযুক্তির অধিকার থাকা উচিত। আমরা বিশ্বাস করি যে প্রযুক্তির ব্যবহার সমাজে বৈষম্য বাড়ানোর পরিবর্তে সামাজিক ন্যায়বিচার ও সমতা বৃদ্ধির জন্য হতে হবে।" তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উদাহরণ তুলে ধরেন, কীভাবে প্রযুক্তি জীবনকে সহজ করে তুলেছে, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও উপকৃত করেছে।

রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে সমাবর্তন অনুষ্ঠানে আইআইটি খড়পুরের ডিরেক্টর ভি কে তেওয়ারি বলেন, “ ২০৩০ সালের মধ্যে আইআইটি খড়গপুর বিশ্বের সেরা ১০টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকবে।”


```