Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চিন-আমেরিকায় বাড়ছে করোনা, জিনোম সিকোয়েন্সে জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: সদ্য কাতারে শেষ হয়েছে বিশ্বকাপের আসর। ৩৬ বছরের খরা কাটিয়ে কাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনাও। এরমধ্যেই বড়দিন এবং বছর শেষের উৎসব দুয়ারে কড়া নাড়ছে। সবমিলিয়ে গোটা বিশ্বেই এখন ছুটির মরসুম। কিন্তু এরমধ্যেই ফের নতুন করে উদ্বেগ বা

চিন-আমেরিকায় বাড়ছে করোনা, জিনোম সিকোয়েন্সে জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের

শেষ আপডেট: 21 December 2022 01:51

দ্য ওয়াল ব্যুরো: সদ্য কাতারে শেষ হয়েছে বিশ্বকাপের আসর। ৩৬ বছরের খরা কাটিয়ে কাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনাও। এরমধ্যেই বড়দিন এবং বছর শেষের উৎসব দুয়ারে কড়া নাড়ছে। সবমিলিয়ে গোটা বিশ্বেই এখন ছুটির মরসুম। কিন্তু এরমধ্যেই ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস (Corona virus)। সূত্রের খবর, বছর শেষের আগেই চিন, আমেরিকায় কোভিড (COVID) সংক্রমণ বাড়ছে।

এই নিয়ে এবার তৎপর হল ভারত (India) সরকারও। দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার সংখ্যা বাড়াতে মঙ্গলবার সন্ধেয় রাজ্যগুলিকে জরুরি পরামর্শ দিয়ে চিঠি পাঠালো কেন্দ্রীয় সরকার।

সেই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘চিন, আমেরিকা, ব্রাজিল, কোরিয়া, জাপানের মতো দেশগুলিতে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। তাই এই দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়। নতুন প্রজাতির করোনা ভাইরাস এলেও যাতে দ্রুত চিহ্নিত করা যায়।'

Covid

উল্লেখ্য, গত ২-১ ধরেই চিনে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনকী কয়েকটি জায়গায় লকডাউনও জারি করেছে সেদেশের সরকার। মঙ্গলবার বেজিংয়ে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে যে, সেখানে করোনাবিধি শিথিল হওয়ার ফলেই আবার কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে।

রাস্তার ধারে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে মদ খাচ্ছেন চালক, পেগ বানিয়ে দিচ্ছেন রোগীকেও!


```