Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দেশে একদিনে ফের রেকর্ড সংক্রমণ ১৪ হাজার ৯৩৩, মোট আক্রান্ত সাড়ে চার লাখ ছুঁতে চলেছে

দ্য ওয়াল ব্যুরো: করোনায় নতুন রেকর্ডই রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবারই দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ২৫ হাজারের কাছাকাছি। একদিনে এক ধাক্কায় সংখ্যাটা সাড়ে চার লাখ ছুঁতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেছে

দেশে একদিনে ফের রেকর্ড সংক্রমণ ১৪ হাজার ৯৩৩, মোট আক্রান্ত সাড়ে চার লাখ ছুঁতে চলেছে

শেষ আপডেট: 22 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনায় নতুন রেকর্ডই রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবারই দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ২৫ হাজারের কাছাকাছি। একদিনে এক ধাক্কায় সংখ্যাটা সাড়ে চার লাখ ছুঁতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৯৩৩। সেই সঙ্গেই দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ২১৫ জনে। একদিনে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা রেকর্ড হারে বাড়ছে। গত কয়েকদিনে কেন্দ্রের হিসেব তেমনটাই বলছে। গতকালই ২৪ ঘণ্টার হিসেবে করোনা সংক্রমণ ধরা পড়েছিল ১৫ হাজারের বেশি। আর আজ প্রায় ১৫ হাজার ছুঁতে চলেছে। সংক্রমণ বৃদ্ধির হার ক্রমান্বয়ে বাড়ছে। ভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যুও হয়েছে ৩১২ জনের। দেশে এখন করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৪ হাজার ১১ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার। সংক্রমণ বৃদ্ধির হার কতটা, কত দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে এই সংক্রান্ত গাণিতিক মডেল ‘এসইআইআর’ (SEIR)-এর তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার যদি এমনটাই থাকে তাহলে ১৫ জুলাইয়ের মধ্যে করোনা অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াবে আড়াই লাখের কাছাকাছি। ২৫ জুলাইয়ের মধ্যে সেই সংখ্যাই সাড়ে তিন লাখ ছোঁবে। তবে, সেদিক থেকে আশা জাগিয়েছে  চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্স (আইএমএসসি)-এর গবেষক সীতাভ্র সিনহার রিপোর্ট। তিনি অঙ্ক কয়ে দেখিয়েছেন, সংক্রমণের হার বাড়লেও, কনট্যাক্ট ট্রেসিং বাড়ানো হচ্ছে। অর্থাৎ একজন করোনা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসাদের দ্রুত চিহ্নিত করে আলাদা করে ফেলার প্রক্রিয়া শুরু হযে গেছে। তাই একজন করোনা রোগীর থেকে বহুজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমেছে। এই কনট্যাক্ট ট্রেসিং যদি আরও বাড়ানো হয় তাহলে দেশে কোভিড সংক্রমণের ‘এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর’ তথা R Value ১-এর নীচে নেমে যাবে। গত এক মাসে এই ‘আর নম্বর’১.২২ থেকে ১.১৩-তে নেমে গেছে। করোনা আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষেই মহারাষ্ট্র। কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার। রাজ্যে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি বাণিজ্যনগরী মুম্বইতে। তবে রাজ্যে সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন ৬৭ হাজারের বেশি। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই দিল্লি। আক্রান্ত ৬২ হাজার ৬৫৫। সংক্রমণের নিরিখে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেছে। আজকের হিসেবে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৮৭। কোভিড টেস্টিং ও কনট্যাক্ট ট্রেসিং বাড়লে আক্রান্তদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যাবে বলেই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। দেশে কোভিড টেস্টিং বেড়েছে বলে দাবি আইসিএমআরের।  ৭২৩টি সরকারি ও ২৬২টি বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর টেস্ট, অ্যান্টিজেন টেস্টিং, ট্রুন্যাট টেস্টিংয়ে জোর দেওয়া হয়েছে। করোনা টেস্টিংয়ের কারণেই আক্রান্তের সংখ্যা বেশি দেখাচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। তবে দেশে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যাও আশা জাগিয়েছে। একদিনে করোনা সারিয়েছেন ১০ হাজারের বেশি। দেশে এখন সংক্রমণ সারিয়ে সুস্থ হযে ওঠাদের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৫ জন।

```