
শেষ আপডেট: 22 April 2023 18:10
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে নৌসেনা। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন বা ডিআরডিও। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রকে। এবার শত্রুপক্ষের হামলা পণ্ড করতেও তৈরি ভারত। একাধিক ইন্টারসেপ্টর বা নিষ্ক্রিয়কারী ব্যালেস্টিক মিসাইল তৈরি করেছে ভারত। শনিবার ওড়িশা উপকূলে এক ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের (interceptor) সফল উৎক্ষেপণ করল নৌসেনা।
ডিআরডিও তরফে জানানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (missile) হামলা নিষ্ক্রিয় করতে ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ সফল (successful) হয়েছে। নৌসেনা এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, 'ভারত ক্রমশ আধুনিক যুদ্ধ প্রকৌশলে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। এদিনের সফল উৎক্ষেপণ তারই এক মাইল ফলক।'
গা জ্বালানো গরমে পুড়ছে এশিয়া, ভারত-চিন-থাইল্যান্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কতা