Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ছ’ওভারেই বাজিমাত, স্কটিশদের হারিয়ে রান রেটেও উন্নতি টিম কোহলির

দ্য ওয়াল ব্যুরো: টস (Toss) যার, ম্যাচ তার। এই স্লোগান অবশেষে কার্যকরি হল বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রে। তিনি গত তিনটি ম্যাচেই টস হেরেছিলেন, প্রথম দুটি ম্যাচে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তাঁর দল। শুক্রবার স্কটল্যান্ডের

ছ’ওভারেই বাজিমাত, স্কটিশদের হারিয়ে রান রেটেও উন্নতি টিম কোহলির

শেষ আপডেট: 6 November 2021 02:25

দ্য ওয়াল ব্যুরো: টস (Toss) যার, ম্যাচ তার। এই স্লোগান অবশেষে কার্যকরি হল বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রে। তিনি গত তিনটি ম্যাচেই টস হেরেছিলেন, প্রথম দুটি ম্যাচে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তাঁর দল। শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) বিপক্ষে আট উইকেটে জিতে কোহলিরা ভেসে থাকলেন টি ২০ বিশ্বকাপের (T20WorldCup) আসরে। মাত্র ৬.৩ ওভারেই স্কটিশদের ৮৯/২ করে ম্যাচ জিতে নিয়েছে ভারত (India)। টার্গেট ছিল ৮৬ রানের। মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। এই পুঁজি নিয়ে ভারতের দারুণ শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে রাখা সম্ভব নয়। পারেওনি স্কটল্যান্ড। মহম্মদ শামি তিনটি উইকেট নেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতেও তিনটি উইকেট। বুমরা নেন ২টি উইকেট। ম্যাচের সেরা হন জাদেজা। রোহিত শর্মা (৩০) ও লোকেশ রাহুল (১৯ বলে ৫০) বিধ্বংসী মেজাজে শুরু করেন। দু’ জনে ৭০ রান তোলার পরে রোহিত আউট হন। জয়ের সামনে এসে ফেরেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব বাকি কাজ সারেন। ৬.৩ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের রানরেটের উন্নতি হয়েছে এদিনের ম্যাচ জিতে। তারা নিউজিল্যান্ড, আফগানিস্তান দলের থেকেও উপরে চলে গিয়েছে নেট রানরেটের দিক থেকে, এটি তাদের শেষ চারে যেতে সহায়তা করতে পারে। ভারতকে শেষ চারে যেতে গেলে শেষ ম্যাচ ৮ নভেম্বর নামিবিয়াকে হারাতেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ড শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ভারত শেষ ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত ছাপিয়ে গেল দুই দলকে। ভারতের নেট রানরেট যেখানে +১.৬১৯, আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +১.২৭৭। ভারতীয় দল শেষ ম্যাচ যেহেতু খেলবে, তাই দেখে হিসেব কষে মাঠে নামতে পারবে, এটা সুবিধে। এদিকে, বিশ্বকাপের মঞ্চে দুরন্ত নজির গড়লেন যশপ্রিৎ বুমরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে জোড়া উইকেট নেওয়ার সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তিনি পিছনে ফেলে দেন যজুবেন্দ্র চাহালকে। এতদিন ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে সবথেকে বেশি ৬৩টি উইকেট নিয়েছিলেন চাহাল। স্কটল্যান্ড ম্যাচের পর বুমরার আন্তর্জাতিক টি-২০ উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৪। চাহাল ৪৯ ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছেন। বুমরা ৫৪তম ম্যাচে চাহালকে টপকে গেলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```