Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত, ছন্দে ফিরলেন সূর্যকুমার

দ্য ওয়াল ব্যুরো: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জিতল ভারত (India beat Australia by 5 wickets to win the first match of the series)। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করলেন অধিনায়ক কে এল রাহুল। এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত, ছন্দে ফিরলেন সূর্যকুমার

শেষ আপডেট: 22 September 2023 16:59

দ্য ওয়াল ব্যুরো: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জিতল ভারত (India beat Australia by 5 wickets to win the first match of the series)। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করলেন অধিনায়ক কে এল রাহুল।

এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠান রাহুল। প্রথমে ব্যাট করে ২৭৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার করেছিলেন ৫২ রান। স্টিভ স্মিথ ৪১ রান করেন। আর উইকেট কিপার ইংলিস করেছেন ৪৫ রান। অস্ট্রেলিয়ার বড় রান তোলার দৌড় অনেকটাই থামিয়ে দেন মহম্মদ শামি। ৫১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন শামি।

কোহলি, রোহিত শর্মারা বিশ্রামে থাকায় ইনিংসের প্রথম এই ম্যাচে ২৭৭ রানের টার্গেট নিয়ে ক্রীড়া বিশেষজ্ঞদের মনে দোলাচল ছিলই। তবে ওপেনিংয়ে নেমেই সকলের সেই ধারণা ক্রমশঃ বদলে দিতে শুরু করেন (Shubman Gill) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ভারতের ঝুলিতে দ্রুত চলে আসে ১৪২ রান (India beat Australia by 5 wickets to win the first match of the series)।

জয় প্রায় হাতের নাগালে বলে যখন ভারতের ক্রিকেট ভক্তরা ধরে নিতে বসেছিলেন ঠিক তখনই একের পর এক উইকেট চলে যাওয়ায় রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। স্কোর বোর্ডে ততক্ষণে জ্বলজ্বল করছে ভারতের চার উইকেট খোয়ানোর বিষয়টি। ক্রিজে লোকেশ রাহুল (KL Rahul) ও সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। দু’জনের যুগলবন্দি ব্যাটিং অবশ্য ফের ধীরে ধীরে চালকের আসনে বসিয়ে দেয় ভারতকে। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করেন অধিনায়ক কে এল রাহুল।

ফলে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরুর আগে মোহালিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন: শনিবার রাতে যুবভারতীতে ম্যাচ, মোহনবাগান কর্তারা অভয় দিচ্ছেন সমর্থকদের


```