Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের মুখোমুখি ভারত-পাক, রবিবাসরীয় ম্যাচে কেমন হবে দুই দেশের দল

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবারের রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)! ক্রিকেট মাঠের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। ভারত পাক ম্যাচ মানেই চমক, উত্তেজনায় ভরপুর। খেলার মাঠের উত্ত

ফের মুখোমুখি ভারত-পাক, রবিবাসরীয় ম্যাচে কেমন হবে দুই দেশের দল

শেষ আপডেট: 4 September 2022 06:28

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবারের রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)! ক্রিকেট মাঠের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। ভারত পাক ম্যাচ মানেই চমক, উত্তেজনায় ভরপুর। খেলার মাঠের উত্তেজনা ঢুকে পড়ে বাড়ির ড্রয়িং রুমে। চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) দ্বিতীয়বারের জন্য দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে নামছে দুবাইয়ের মাটিতে (IND-PAK Predictable XI)।

প্রথম ম্যাচে শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ ব্যাটিং জয় কেড়ে নিয়েছিল পাকিস্তানের কাছ থেকে। এই ম্যাচও কি আগেরদিনের মতোই হতে চলেছে নাকি ভারতকে হারিয়ে দেবে পাক দল? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে রাত অবধি।

তবে গত রবিবারে দুই দেশ যে দল খেলিয়েছিল, এদিনের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। ভারতীয় শিবিরের জন্য সবচেয়ে বড় ধাক্কা চোটের কারণে রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়া। এদিকে ভারতীয় পেসার আবেশ খান জ্বরে ভুগছেন। ফলে তাঁরও বিকল্প খুঁজতে হবে ভারতকে।

ভারত গত ম্যাচগুলিতে তিন পেসার খেলিয়েছে। তবে আবেশ না থাকলে সেই কম্বিনেশন পরিবর্তন করতে হবে। এদিকে জাদেজার মতো স্পিনার না থাকাটাও চিন্তার কারণ। তবে অনেকেই মনে করছেন জাদেজার বদলে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।

অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রেও একই সমস্যা। একের পর এক পেসার চোটে জর্জরিত। চোটের কারণে ছিটকে গিয়েছেন শাহনওয়াজ দাহানি। তাই তাঁর বদল খুঁজতে মরিয়া পাক কোচ।

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।

এক নজরে পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হরিশ রফ, হাসান আলি।

‘স্পেশাল মাস্ক’ পরে মাঠে চক্কর কাটছেন বিরাট! পাকিস্তান ম্যাচের আগে কোহলির ‘বিশেষ’ প্রশিক্ষণ


```