Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রবিবারের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে, নইলে কী কী ফল ভুগতে হবে

দ্য ওয়াল ব্যুরো: গত বছর তথা ২০২১-২২ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (Income tax return) জমা দিতে রবিবার ৩১ জুলাইয়ের (31 July, 2022) মধ্যে। আপনি যদি ইতিমধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন তা হলে খুব ভাল। কিন্তু যদি তা না করে থাকেন, অর্থাৎ ৩১ জ

রবিবারের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে, নইলে কী কী ফল ভুগতে হবে

শেষ আপডেট: 30 July 2022 06:59

দ্য ওয়াল ব্যুরো: গত বছর তথা ২০২১-২২ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (Income tax return) জমা দিতে রবিবার ৩১ জুলাইয়ের (31 July, 2022) মধ্যে। আপনি যদি ইতিমধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন তা হলে খুব ভাল। কিন্তু যদি তা না করে থাকেন, অর্থাৎ ৩১ জুলাইয়ের ডেডলাইন মিস করেন তা হলে কী কী হতে পারে?

  • ৩১ জুলাইয়ের ডেডলাইন (ITR Deadline) মিস করলেও আপনি আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন এ বছর ৩১ ডিসেম্বর (31 December, 2022) মাসের মধ্যে। তবে সে ক্ষেত্রে আপনাকে দিতে হবে লেট ফি। তা ছাড়া আরও কিছু পারিপার্শ্বিক বিষয়ের সম্মুখীন হতে পারেন আপনি।
  • যাদের বার্ষিক আয় (Annual Income) ৫ লক্ষ টাকার মধ্যে, তাদের লেট ফি (Late Fee) দিতে হবে ১ হাজার টাকা। কিন্তু কারও বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে ৫ হাজার টাকা ফাইন দিতে হবে।
  • তবে কারও বার্ষিক আয় ছাড়ের ঊর্ধ্বসীমার (Exemption Limit) মধ্যে থাকে তা হলে তাকে কোনও লেট ফি দিতে হবে না।
  • ছাড়ের ঊর্ধ্বসীমা (Tax Exemption limit) নির্ভর করবে আপনি কী শর্তে আয়কর রিটার্ন জমা করবেন তার উপর। পুরনো কর নিয়মে ৬০ বছরের কম বয়সি করদাতাদের ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল ২.৫ লক্ষ টাকা। ষাটোর্ধ্বদের জন্য ছাড়ের উর্ধ্বসীমা ছিল ৩ লক্ষ টাকা। ৮০ বছরের বেশি বয়স হলে ছাড়ের ঊর্ধ্বসীমা হল ৫ লক্ষ টাকা।
  • নতুন আয়কর নিয়মে (New Tax Regime) বয়স নিরপেক্ষভাবে করদাতাদের জন্য কর ছাড়ের ঊর্ধ্বসীমা হল ২.৫ লক্ষ টাকা।
    রবিবার তথা ৩১ জুলাইয়ের ডেড লাইন মিস করলে আরও ঝক্কি রয়েছে। কারও যদি কর বকেয়া থাকে, তা হলে সেই বকেয়া করের উপর সুদও গুণতে হবে। সেই সঙ্গে লেট ফি তো দিতে হবেই।
  • তা ছাড়া আরও কিছু বিষয় রয়েছে। যেমন উৎসমূল্যে কর তথা টিডিএস (TDS) সাধারণত ১০ শতাংশ হারে কেটে নেওয়া হয়। কিন্তু আপনার আয় ২০ শতাংশ বা ৩০ শতাংশ স্ল্যাবের মধ্যে রয়েছে। এ হেন পরিস্থিতি হলে আয়কর আইনের ২৩৪এ ধারা অনুযায়ী বাকি কর সুদ সহ জমা দিতে হবে। বকেয়া করের উপর মাসে ১ শতাংশ হারে সুদ ধার্য (Interest on outstanding tax) করা হবে। তা ছাড়া কোনও মাসের ৫ তারিখের পর ওই বকেয়া কর জমা দিলে পুরো মাসের সুদ দিতে হবে।
  • ডেডলাইনের আগে কেউ রিটার্ন ফাইল করে থাকলে শুধু বকেয়া কর জমা দিলেই চলবে।

মূল্যবৃদ্ধি: বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্যকে সংসদে টার্গেট করতে চলেছে মোদী সরকার


```