
শেষ আপডেট: 18 August 2022 07:58
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আয়কর হানা (Income Tax Raid)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার মোট ৩০ জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের অফিসাররা। তল্লাশি চালানো হয়েছে শহরের তিনটি নির্মাণ সংস্থার অফিসে।
আয়কর দফতর সূত্রে খবর, কলকাতার এই তিন নির্মাণ সংস্থায় বেআইনি কাজকর্ম হয়। আয়কর ফাঁকি দেওয়ার জন্য ভুয়ো সংস্থা খুলেছে তারা। সেই ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পৌঁছয় নির্মাণ সংস্থাগুলির অফিসে।
বেআইনি পথে আনা এই টাকাতেই শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন আয়কর অফিসাররা ওই সংস্থার অফিসে হানা দেন। পৌঁছে যান সংস্থাগুলির ডিরেক্টরদের বাড়িতেও। সকাল সকাল কলকাতার ৩০টি জায়গায় চলে তল্লাশি অভিযান।
আয়কর দফতর মূলত কালো টাকার উৎস খুঁজতে নেমেছে। এদিন আয়কর দফতরের অন্তত ১৫০ জনের দল এই তল্লাশি অভিযানে সামিল হয়েছে। সূত্রের খবর, এই আয়কর হানার প্রস্তুতি চলেছে গত ৩ মাস ধরে। তথ্য প্রমাণ জোগাড় করেই মাঠে নেমেছেন ইনকাম ট্যাক্স কর্তারা।
আরও পড়ুন: রাজস্থানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল শিক্ষিকাকে, সাহায্যের বদলে দাঁড়িয়ে ভিডিও করল স্থানীয়রা