Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভোররাত থেকে আয়কর হানা, হুগলির পোলবায় মদের কারখানায় চলছে জোর তল্লাশি

মঙ্গলবার ভোররাত থেকে হুগলির একটি মদের কারখানায় তল্লাশি শুরু হয়েছে। পোলবার মহানাদ গ্রামের মদের কারখানায় হানা দিয়েছেন আয়কর আধিকারিকরকা।

ভোররাত থেকে আয়কর হানা, হুগলির পোলবায় মদের কারখানায় চলছে জোর তল্লাশি

শেষ আপডেট: 21 November 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাজ্যে ফের আয়কর হানা। মঙ্গলবার ভোররাত থেকে হুগলির একটি মদের কারখানায় তল্লাশি শুরু হয়েছে। পোলবার মহানাদ গ্রামের মদের কারখানায় হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা।

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। আয়কর আধিকারিকদের টিমের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোট ৫টি গাড়িতে এদিন ২০-২৫ জন আধিকারিক এসে হাজির হন পোলবার এই কারখানায়। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে নেমে কারখানাটিতে মোট ২টি দলে ভাগ হয়ে আয়কর দফতর অভিযান চালাচ্ছে বলে ।

তদন্তকারীদের কাছে এই কোম্পানির আয়কর সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। সেইসব অভিযোগ খতিয়ে দেখতেই এদিন ভোরে কারখানায় হানা দেন তদন্তকারী অফিসাররা।  আয়কর দফতর সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ১২টা-১টা নাগাদ কলকাতা থেকে আধিকারিকরা দুটি দলে ভাগ হয়ে হুগলির উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই প্রতিবেদন লেখার সময়ও অর্থাৎ সকাল ৯ টা পর্যন্ত চলছে তল্লাশি। কারখানার কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন তদন্তকারীরা।

কারখানাটিতে প্রচুর মহিলা ও পুরুষ কাজ করেন। মদ তৈরি ও প্যাকেজিং হয় এই কারখানায়। এদিন সকাল ৮ টা নাগাদ কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখতে পান, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। চলছে জোর তল্লাশি। যা দেখে প্রাথমিকভাবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। 

ইতিমধ্যে কারখানার তরফে সংস্থার দুই আধিকারিক সেখানে পৌঁছেছেন। কলকাতা ও সল্টলেকেও অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের দুটি রেজিস্টার্ড অফিস রয়েছে বলে খবর। আইটি আধিকারিকরা সেখানেও খোঁজ খবর চালায়। কোম্পানির নানা খাতা, ব্যালান্স শিট খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। তবে ঠিক কী ধরনের বেনিয়মের অভিযোগ রয়েছে ওই কারখানার বিরুদ্ধে, সেটি এখনও স্পষ্ট নয়। 


```