Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অক্ষয় তৃতীয়ার দিনেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জানালেন মুখ্যমন্ত্রী

অবশেষে প্রতীক্ষার অবসান। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির (Jagannath temple, Digha )।

অক্ষয় তৃতীয়ার দিনেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 February 2025 09:45

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির (Jagannath temple, Digha )। আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দিঘার জগন্নাথ মন্দিরের জন্য সরকারি ট্রাস্ট গঠন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এদিন ক্যাবিনেটের বৈঠকে ওই ট্রাস্ট পাশও করানো হয়। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। ২৭ জনের কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। শীঘ্রই কালীঘাটের স্কাইওয়াকেরও উদ্বোধন হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী পরশুদিন মন্দিরের বিষয়ে ট্রাস্টি বোর্ড বৈঠক করবে। সেখানে মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। জগন্নাথ ধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমি হাইপ তুলতে চাই না। আমার নিজের যতটা ক্যাপাসিটি তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই।" এ প্রসঙ্গ টেনে আনেন কুম্ভ মেলার কথাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে।" 

সম্প্রতি কুম্ভমেলায় অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। কুম্ভমেলার ভিড়কে কেন্দ্র করে দিল্লি স্টেশনেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কথায়, শুধু স্নান করতে গিয়ে পদপিষ্ট নয় কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনায় বহু মানুষ মারা গেলেন, সকলে যেন ক্ষতিপূরণ পান সেটা সরকারের দেখা উচিত। মনে করিয়েছেন, গঙ্গাসাগরকে নিয়ে তাঁরা কী ধরনের ব্যবস্থা নেন। 


```