Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

‘রাষ্ট্রপতি উদ্বোধন করুন নয়া সংসদ ভবনের’, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: নয়া সংসদ ভবন উদ্বোধন (inauguration new parliament building) বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে (Supreme court)। দেশের শীর্ষ আদালতে বৃহস্পতিবার জনস্বার্থের মামলা দায়ের করে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, নতু

‘রাষ্ট্রপতি উদ্বোধন করুন নয়া সংসদ ভবনের’, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 25 May 2023 08:36

দ্য ওয়াল ব্যুরো: নয়া সংসদ ভবন উদ্বোধন (inauguration new parliament building) বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে (Supreme court)। দেশের শীর্ষ আদালতে বৃহস্পতিবার জনস্বার্থের মামলা দায়ের করে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, নতুন সংসদ ভবন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) দিয়ে উদ্বোধন করানো হোক। আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করুক।

মামলাটি দায়ের করেছেন আইনজীবী সিআর জয়া সুকিন। জনস্বার্থের মামলায় তিনি বলেছেন, ১৮ মে লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি এবং নতুন সংসদের ভবনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য লোকসভার মহাসচিবের জারি করা আমন্ত্রণপত্রগুলি সংবিধান বিরুদ্ধ পদক্ষেপ। প্রসঙ্গত, লোকসভার সচিবালয় ১৮ মে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২৮ মে রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সংসদের দুই কক্ষের সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে লোকসভার মহাসচিব তথা সেক্রেটারি জেনারেলের তরফে।

ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ২০টি বিরোধী দল রবিবারের অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে। তাঁদের বক্তব্য, সংসদের প্রধান হলেন রাষ্ট্রপতি। তাই তাঁকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন (inauguration new parliament building) করানো উচিত।

মামলায় বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক এবং সংসদের প্রধান। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতির নামে প্রচার করা হয়। কারণ তিনি সংবিধানের রক্ষক। তাই তাঁকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করানো উচিৎ।’

বৃহস্পতিবার মামলাটি শীর্ষ আদালতে নথিভুক্ত হয়েছে। মামলাটির ব্যাপারে আদালত কোনও পদক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনবে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। সাধারণত, সংসদের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। প্রধানমন্ত্রীকে দিয়ে সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অর্থাৎ আইনত প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত সরকারের নয়, লোকসভার স্পিকারের। তবে মামলায় যেহেতু সংবিধান লঙ্ঘনের কথা বলা হয়েছে তাই মামলাটি শুনতে পারে আদালত।

মোদীর হাতে নয়া সংসদ ভবন উদ্বোধনে থাকবে না ২০ দল, থাকবে ১৯ পার্টি


```