Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মোদীর হাতে নয়া সংসদ ভবন উদ্বোধনে থাকবে না ২০ দল, থাকবে ১৯ পার্টি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন (Inauguration new parliament building) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় রবিবারের এই সরকারি কর্মসূচি। ২০টি বিরোধী দল ঘোষণা

মোদীর হাতে নয়া সংসদ ভবন উদ্বোধনে থাকবে না ২০ দল, থাকবে ১৯ পার্টি

শেষ আপডেট: 25 May 2023 07:06

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন (Inauguration new parliament building) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় রবিবারের এই সরকারি কর্মসূচি। ২০টি বিরোধী দল ঘোষণা করেছে তারা রবিবারের অনুষ্ঠানে থাকবে না (will not be attended 20 parties)। দেখা যাচ্ছে, সংখ্যার বিচারে উপস্থিত না থাকা ও থাকার মধ্যে ফারাক মাত্র এক। ১৯টি দল জানিয়েছে তারা ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

অবশ্য প্রধান বিরোধী দলগুলির সিংহভাগই রবিবারের অনুষ্ঠানে থাকছে না। তাদের বক্তব্য, নয়া সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতিকে দিয়ে করানো উচিত। কারণ, রাষ্ট্রপতিই সংসদের অভিভাবক। কোনও কক্ষের সদস্য না হয়েও রাষ্ট্রপতি সংসদের শীর্ষে অবস্থান করেন।

বয়কটকারী ২০ দলের (Inauguration new parliament building) মধ্যে কংগ্রেস ছাড়াও আছে তৃণমূল, আপ, সব বাম দল, ডিএমকে, এসপি, আরজেডি, জেডিইউ ইত্যাদি।

যদিও বুধবার সকালে ১৯ দলের তরফে যৌথ বিবৃতি দিয়ে রবিবারের অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়। পরে তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতিও বয়কটের সিদ্ধান্ত জানায়। জানা যায় তারা কংগ্রেসের সঙ্গে যৌথ বিবৃতিতে সই করতে রাজি হয়নি। কারণ বছর শেষে তেলেঙ্গানায় বিধানসভা ভোটে বিআরএসের অন্যতম প্রতিপক্ষ কংগ্রেস।

অন্যদিকে, রবিবারের অনুষ্ঠানে যোগ দেবে যে ১৯ পার্টি, তাতে বড় দল বলতে আছে ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টি, তামিলনাড়ুর এআইএডিএমকে ও পাঞ্জাবের অকালি দল ও শিবসেনার শিন্ডে গোষ্ঠী। অকালিরা তিন কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছেড়ে গেলেও সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে বিজেপির পাশেই থাকবে বলে জানিয়েছে। বিরোধী শিবিরের ধারণা, অকালিরা ফের এনডিএ-তে ফিরতে পারে।

রবিবারের অনুষ্ঠানে বাকি যে দলগুলিকে প্রধানমন্ত্রী মোদীর পাশে দেখা যাবে সেগুলি সবই বিভিন্ন রাজ্যের ছোট দল। অধিকাংশেরই লোকসভায় একজন বা দু’জন সাংসদ আছে। তালিকায় আছে আপনা দলের মতো বিভিন্ন রাজ্যে বিজেপির শরিকেরাও। ফলে রবিবারের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ছবিতে মুখের অভাব তেমন হবে না। অবশ্য বয়কটকারী ২০ দলের তালিকাতেও কেরালা কংগ্রেসের মতো ছোট দলের নাম আছে।

মোদী সাতসকালে দিল্লি পৌঁছে বিমানবন্দরেই সভা করলেন, বার্তা দিলেন বিরোধীদের


```