Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীকে লেখা মমতার চিঠির কড়া জবাব কেন্দ্রের, নারী সুরক্ষায় রাজ্য পুরোপুরি ব্যর্থ, অভিযোগ

মহিলা ও কন্যাদের নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ।

মোদীকে লেখা মমতার চিঠির কড়া জবাব কেন্দ্রের, নারী সুরক্ষায় রাজ্য পুরোপুরি ব্যর্থ, অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 August 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির কড়া ভাষায় জবাব দিল সোমবার। আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য বিজেপির তোলপাড় আন্দোলনে উসকানি দেওয়া নিয়ে দেশজুড়ে ধর্ষণের দৃষ্টান্ত তুলে ধরেন তৃণমূল নেত্রী। এদিন কেন্দ্র সেই পত্রাঘাতের জবাবে বলে, পশ্চিমবঙ্গে ১২৩টি ফাস্ট ট্র্যাক থাকলেও তার অধিকাংশই আপাতত অচল হয়ে পড়ে রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী মমতার চিঠির জবাবে বলেন, মহিলা ও কন্যাদের নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আরও বলেন, রাজ্য বাকি পড়ে থাকা ১১টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গড়তে ব্যর্থ। যেখানে ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ ও পকসো মামলা বকেয়া পড়ে আছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা মন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত ৪০৯টি পকসো আদালত সহ ৭৫২টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত চলছে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। যে আদালতে এ পর্যন্ত ২ লক্ষ ৫৩ হাজার মামলার ফয়সালা হয়ে গিয়েছে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত যার মধ্যে ২০টি বিশেষ পকসো আদালত এবং ১০৩টি যৌথ বিচার প্রক্রিয়ার আদালত গঠন করতে বলা হয়েছিল। কিন্তু এর একটিও জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর হয়নি।

কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগের সুরে লিখেছেন, রাজ্য মহিলাদের হেল্পলাইন (ডব্লুএইচএল), ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ইআরএসএস) এবং চাইল্ড হেল্পলাইনের মতো জরুরিকালীন হেল্পলাইন ফোন নম্বর ব্যবস্থা তৈরি করতে পারেনি। মহিলা ও শিশু অত্যাচারের মুহূর্তে এই নম্বরগুলি অত্যন্ত সহায়ক হতে পারত। দুর্ভাগ্যজনক হল এই হেল্পলাইন নম্বরগুলি রাজ্য সরকার প্রয়োগ করতে পারেনি। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার বারংবার রাজ্য সরকারকে অনুরোধ ও মনে করিয়ে দিয়েছিল।


```