দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকে ফের হামলা হল খ্রিস্টানদের (Christians) ওপরে। রবিবার কোলার অঞ্চলে একটি গির্জায় ধর্মান্তর করা হচ্ছিল বলে অভিযোগ করে দক্ষিণপন্থী একটি সংগঠন। তারা খ্রিস্টানদের কয়েকটি ধর্মগ্রন্থে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, খ্রিস্টানদের হুমকি দিয়েছে দক্ষিণপন্থীরা।
খ্রিস্টানদের সম্প্রদায়ের প্রতিনিধিরা এদিন বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচার করছিলেন। দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা তাঁদের বাধা দেয়। তাঁদের বইপত্র কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। গত এক বছরে এই নিয়ে কর্নাটকে ৩৮ বার সংখ্যালঘুদের ওপরে হামলা হল। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার জোর করে ধর্মান্তর নিষিদ্ধ করার জন্য একটি বিল আনে। তাঁর পরেই ওই ধরনের আক্রমণ বৃদ্ধি পায়।
রবিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে বিলটি বিধানসভার শীতকালীন অধিবেশনেই পেশ করা হবে। তাঁর দাবি, রাজ্যে প্রায়ই বলপূর্বক ধর্মান্তর হয়।