Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

পাকিস্তানে জ্বালানির দামে আগুন! রেকর্ড ২৭২ টাকা লিটারে বিকোচ্ছে পেট্রোল

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক সঙ্কটে রীতিমতো ধুঁকছে পাকিস্তান (Pakistan)। ক্রমশ জটিল হচ্ছে সেদেশের পরিস্থিতি। জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের ফাঁসে দমবন্ধ অবস্থা পাকিস্তানিদের। আর এবার সমস্ত রেকর্ড ভেঙে সেখানে পেট্রোলের (petrol) দাম পৌঁছল ২৭২ ট

পাকিস্তানে জ্বালানির দামে আগুন! রেকর্ড ২৭২ টাকা লিটারে বিকোচ্ছে পেট্রোল

শেষ আপডেট: 16 February 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক সঙ্কটে রীতিমতো ধুঁকছে পাকিস্তান (Pakistan)। ক্রমশ জটিল হচ্ছে সেদেশের পরিস্থিতি। জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের ফাঁসে দমবন্ধ অবস্থা পাকিস্তানিদের। আর এবার সমস্ত রেকর্ড ভেঙে সেখানে পেট্রোলের (petrol) দাম পৌঁছল ২৭২ টাকা লিটারে। কারণ, বিদেশি মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মান একধাক্কায় অনেকটা নেমে গেছে। এর ফলেই চড়চড় করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

বুধবারই দেশের অর্থনীতিকে আবার চাগিয়ে তুলতে বিভিন্ন পণ্যের উপর বিশাল অঙ্কের কর চাপিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। পেশ করা হয়েছে মিনি বাজেট। এরপরেই পাকিস্তানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয় যে, জ্বালানির দাম একলাফে ২২ টাকা ২০ পয়সা বেড়ে গিয়েছে। এমনিতেই প্রতিদিন বেড়ে চলা অর্থনৈতিক ডামাডোল নিয়ে জেরবার পাকিস্তানি নাগরিকরা। আর এবার পেট্রোলের দামও বেড়ে যাওয়ায় নাভিশ্বাস ওঠার জোগাড়।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানে জারি হয়েছে নতুন দর। লিটার প্রতি পেট্রোলের দর হয়েছে ২৭২ টাকা। যা সর্বকালের সর্বোচ্চ। এক লিটার ডিজেল এখন ২৮০ টাকা। কেরোসিন লিটার প্রতি ২০২ টাকা ৭৩ পয়সা। তার মানে দেখা যাচ্ছে, শুধু গাড়ি চালানোর ক্ষেত্রেই নয়, রান্নার ক্ষেত্রেও ব্যবহৃত জ্বালানি, অর্থাৎ কেরোসিনের দাম বেড়ে গিয়ে সাধারণ গরিব মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! সুনামির সতর্কতা রয়েছে?


```