Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ভারতে ভুল তথ্য চালাচালি, উস্কানিমূলক ফেসবুক পোস্টে হিংসা ছড়াচ্ছে, মার্কিন রিপোর্টে দাবি

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকের (Facebook) বিরুদ্ধে ফের বড় অভিযোগ আনল মার্কিন গবেষণা সংস্থা। এর আগেও বহুবার বিভিন্ন ফেসবুক পেজে উস্কানিমূলক মন্তব্য, গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল। এবারে আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম ও সাইবার গবেষণা সংস্থার রিপোর্ট

ভারতে ভুল তথ্য চালাচালি, উস্কানিমূলক ফেসবুক পোস্টে হিংসা ছড়াচ্ছে, মার্কিন রিপোর্টে দাবি

শেষ আপডেট: 25 October 2021 05:02

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকের (Facebook) বিরুদ্ধে ফের বড় অভিযোগ আনল মার্কিন গবেষণা সংস্থা। এর আগেও বহুবার বিভিন্ন ফেসবুক পেজে উস্কানিমূলক মন্তব্য, গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল। এবারে আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম ও সাইবার গবেষণা সংস্থার রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, ফেসবুকে এমন কিছু পেজ খোলা হয়েছে যেখানে ভারতের বিরুদ্ধে ভুল তথ্যের আদানপ্রদান হচ্ছে। নানারকম গুজব ছড়ানো হচ্ছে। উত্তেজক ও মুসলিম বিরোধী পোস্ট করা হচ্ছে। ফেসবুকে কীভাবে গুজব ছড়ানো হচ্ছে, আপত্তিকর খবর চালাচালি হচ্ছে তা জানতে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি কেরলে থাকেন এমন এক ব্যক্তির নামে সেই প্রোফাইল খুলে নজরদারি শুরু হয়। ওই প্রোফাইল থেকে ফেসবুকের কয়েকটি পেজ ও গ্রুপে যোগ দেওয়া হয়। বিভিন্ন পাবলিক গ্রুপের মেমবারও হয়েছিল সেই প্রোফাইলটি। তাতেই ধরা পড়ে কীভাবে ভারত বিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে নানা গ্রুপে। ফেসবুক নিজেও স্বীকার করেছে, ভারতের নানা রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্বেষমূলক খবর ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফেসবুকেরই কিছু ভুয়ো অ্যাকাউন্ট থেকে সেইসব উস্কামূলক মন্তব্য, পোস্ট, মিম ছড়িয়ে পড়েছে ফেসবুকের নিউজ ফিডে। সেইসব ভুয়ো অ্যাকাউন্ট ও পেজ চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে ফেসবুককে। ভারতীয় গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ আগেই উঠেছিল। বিশেষত গত কয়েক বছরে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার যে সব উস্কানিমূলক বার্তা প্রচার হচ্ছে, তার পিছনে ফেসবুক-হোয়াটসঅ্যাপের ভূমিকা কতখানি, সে প্রশ্ন বার বার উঠছে। ফেসবুকে বিদ্বেষ-বার্তার প্রচার, এবং তার ফলে প্রাণহানি, সম্পত্তিনাশের অভিযোগ এই প্রথম নয়। এ কথাগুলো ফেসবুকের বিরুদ্ধে বলা হচ্ছে বেশ কয়েক বছর ধরে। তার একটা দৃষ্টান্ত মিলেছে মায়ানমারে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তা ক্রমাগত ছড়িয়ে পড়েছিল মায়ানমার সামরিক বাহিনীর সঙ্গে সংযুক্ত বেশ কিছু পেজ এবং অ্যাকাউন্টে। মোদী সরকারের বিরুদ্ধেও নানা আপত্তিকর পোস্ট ছড়িয়েছিল গত বছরই। সেগুলো সামলাতে নাজেহাল হতে হয়েছিল। এখন আবারও সেই একই অভিযোগে ফের কাঠগড়ায় ফেসবুক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```