Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঢাকায় প্রকাশ্যে ধূমপান করায় লাঞ্ছিত ২ তরুণী, কলকাতা কী চোখে দেখে ধূমপায়ী মেয়েদের

রবিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের লালমাটিয়া এলাকায় একটি চায়ের দোকানে বসে তাঁরা চা খেতে খেতে সিগারেট খাচ্ছিলেন। 

ঢাকায় প্রকাশ্যে ধূমপান করায় লাঞ্ছিত ২ তরুণী, কলকাতা কী চোখে দেখে ধূমপায়ী মেয়েদের

প্রকাশ্যে ধূমপান করায় দুই তরুণীকে লাঞ্ছনা, প্রতিবাদে সরব ঢাকা

শেষ আপডেট: 3 March 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকায় ( Bangladesh capital Dhaka) প্রকাশ্যে (public place) ধূমপান (smoking) করায় লাঞ্ছানার শিকার হয়েছেন দুই তরুণী। দলবদ্ধ হয়ে ঘিরে ধরে একদল পুরুষ তাঁদের লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের লালমাটিয়া এলাকায় একটি চায়ের দোকানে বসে তাঁরা চা খেতে খেতে সিগারেট খাচ্ছিলেন। 

ভারত (India) অন্যান্য অংশের মতো কলকাতা (Kolkata) সহ গোটা পশ্চিমবঙ্গেও ( West Bengal) মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। কিশোরী ও তরুণীদের মধ্যে প্রবণতা বেশি বলে জানা যাচ্ছে। কম বয়সি গৃহবধূদের একাংশও নিয়মিত ধূমপান করেন। পুরুষদের মতো দু আঙুলের মধ্যে সিগারেট, বিড়ি ধরে ধূমপানের দৃশ্য এখন চোখ সওয়া হয়ে গিয়েছে। জড়তা কাটিয়ে মহিলারা সরাসরি দোকান থেকে বিড়ি, সিগারেট কিনছেন। 

কলকাতায় কি এজন্য ঢাকার মতো লাঞ্ছিত হতে হয়েছে মহিলাদের? ধূমপায়ী মহিলাদের অনেকেই বলছেন, কখনওসখনও বয়স্ক নারী-পুরুষেরা বিরক্তি প্রকাশ করলেও সকলের সামনে বকাঝকা, লোক জড়ো করে প্রতিবাদের নজির নেই। মেয়েদের প্রকাশ্যে ধূমপানকে সময়ের পরিবর্তন বলেই মেনে নিয়েছেন প্রবীণ প্রজন্ম। এটাকে অস্বাভাবিক এবং সামাজিক ভাবে বর্জনীয় আচরণ বলে দেগে দেওয়ার ঘটনা ঘটেনি। 

ঢাকার ঘটনাটি নিয়ে তোলপাড় হওয়ার আরও এক কারণ হল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতিক্রিয়ায়। তিনি বলেছেন নারী-পুরুষ নির্বিশেষে প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। তাদের বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দুই তরুণীর আইন ভঙ্গের কথা বলেছেন। তাদের লাঞ্ছিত করার ঘটনাটি চেপে গিয়েছেন। এইভাবে তিনি দলবদ্ধ হামলা বা মব অ্যাটাককে মান্যতা দিয়েছেন। কেউ আইন ভাঙলেই তার উপর পাবলিক হামলা করতে পারেন না।

ঘটনার সুত্রপাত এক ব্যক্তির প্রতিবাদকে কেন্দ্র করে। তিনি চায়ের দোকানে বসে দুই তরুণীর ধূমপান নিয়ে আপত্তি করেন। তাঁর অভিযোগ জবাবে এক তরুণী তাঁর গায়ে গরম চা ছুড়ে মারেন। জানা গিয়েছে এরপর সেই ব্যক্তি তার পরিচিতদের ডেকে দুই তরুণীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনা করেন। সমাজমাধ্যমে ঘটনার কথা ছড়িয়ে পড়লেও পুলিশ মামলা দায়ের না করাতেও বহু মানুষ ক্ষুব্ধ।


```