Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অনিল অম্বানীর দেউলিয়া হওয়ার মামলায় এসবিআইয়ের দাবি খতিয়ে দেখবে ট্রাইবুনাল

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করেননি শিল্পপতি অনিল অম্বানী। ব্যাঙ্কের অভিযোগ খতিয়ে দেখার জন্য ব্যাংক্রাপসি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। এসবিআই জানিয়েছে, ২০১৬ সালে রিলায়েন্স কমিউনিক

অনিল অম্বানীর দেউলিয়া হওয়ার মামলায় এসবিআইয়ের দাবি খতিয়ে দেখবে ট্রাইবুনাল

শেষ আপডেট: 21 August 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করেননি শিল্পপতি অনিল অম্বানী। ব্যাঙ্কের অভিযোগ খতিয়ে দেখার জন্য ব্যাংক্রাপসি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। এসবিআই জানিয়েছে, ২০১৬ সালে রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের জন্য ঋণ চেয়েছিলেন অনিল। সেজন্য তিনি ১৬ কোটি ডলার ব্যক্তিগত জামিন রাখতে রাজি ছিলেন। দু'টি কোম্পানিই এখন দেউলিয়া হয়ে গিয়েছে। অনিল অম্বানীর মুখপাত্র বলেন, "ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এখনও এসবিআইয়ের সব দাবি মেনে নয়নি। ব্যাঙ্ক চেয়েছিল, অনিল যেন আর সম্পত্তি কেনাবেচা না করতে পারেন। আদালত তেমন নির্দেশ দেয়নি।" অনিল অম্বানীর মামলায় কোর্ট যে রায় দিল, তা দৃষ্টান্তমূলক বলে অনেকে মনে করেন। তাঁর মুখপাত্র বলেন, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, রিলায়েন্স পাওয়ার লিমিটেড ও রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের ওপরে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের রায়ের কোনও প্রভাব পড়বে না। স্টেট ব্যাঙ্ক বাদে চিনের তিনটি ব্যাঙ্কের কাছেও বিপুল অঙ্কের অর্থ ধার করেছিলেন অনিল। তাও তিনি শোধ করতে পারেননি। একটি সূত্রে জানা যায়, চিনের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ২০১২ সালে অনিলের রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডকে ৬৬ হাজার কোটি টাকার বেশি ধার দেয়। অনিল ব্যক্তিগতভাবে গ্যারেন্টার হন। সেই অর্থ ফেরত পাওয়ার জন্য লন্ডনের কোর্টে মামলা করা হয়েছে। নিয়মমতো মামলা শুরুর আগে কোর্টে অনিলকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা রাখতে হবে। সেই অর্থ যাতে জমা রাখতে না হয়, সেজন্য গত ফেব্রুয়ারি মাসে অনিলের কৌঁসুলি রবার্ট হাওয়ি আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেলের মূল্য এখন শূন্য। হাওয়ি বলেন, অনিলের কাছে এমন কোনও ধনভাণ্ডার নেই যেখান থেকে তিনি ১০ লক্ষ ডলার বার করতে পারেন। এক কোটি কিংবা ১০০ কোটি ডলারের তো প্রশ্নই ওঠে না। চিনের তিনটি ব্যাঙ্কের কৌঁসুলি বানকিম থানকি বলেন, “অনিল পাওনাদারদের এড়াতে চেষ্টা করছেন। তাঁর আচরণ সুবিধাবাদীর মতো।” ৬০ বছর বয়সী অনিলের বিরুদ্ধে দেশেও ঋণের অর্থ ফেরত না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল গতবছর। সুপ্রিম কোর্ট বলেছিল, রিলায়েন্স কমিউনিকেশনস যদি এরিকসন এবির ভারতীয় শাখাকে অবিলম্বে ৫৫০ কোটি টাকা ঋণ না শোধ করে, তাহলে অনিলকে জেলে পাঠানো হবে। এই সময় তাঁর দাদা মুকেশ ঋণের টাকা দিয়ে দেন। সেজন্য অনিলকে জেলে যেতে হয়নি।

```