Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পাকিস্তানে বাঁধ বানাতে ১৪ হাজার কোটি ডলার চাঁদা তুলতে চান ইমরান

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ সালের মধ্যে প্রবল জলসংকটে পড়তে চলেছে পাকিস্তান। দেশের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন, দরাজ হাতে চাঁদা দিন।  আমাদের ১৪ হাজার কোটি ডলার লাগবে। তা হলে আমরা বাঁধ বানিয়ে ফেলব।  দেশে জলকষ্ট দূর

পাকিস্তানে বাঁধ বানাতে ১৪ হাজার কোটি ডলার চাঁদা তুলতে চান ইমরান

শেষ আপডেট: 28 September 2018 12:15

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ সালের মধ্যে প্রবল জলসংকটে পড়তে চলেছে পাকিস্তান। দেশের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন, দরাজ হাতে চাঁদা দিন।  আমাদের ১৪ হাজার কোটি ডলার লাগবে। তা হলে আমরা বাঁধ বানিয়ে ফেলব।  দেশে জলকষ্ট দূর হবে। ইমরানের বিরোধীরা বলছেন, অবাস্তব পরিকল্পনা। তাঁর সমর্থকরা বলছেন, বিশ্বের ইতিহাসে এই প্রথমবার এত চাঁদা উঠতে চলেছে। ইমরান টেলিভিশনে এক ভাষণে বলেছেন, আমরা মাত্র ৩০ দিনের ব্যবহার্য জল ধরে রাখতে পারি।  আমাদের ওপরে ইতিমধ্যেই বিপুল ঋণের বোঝা রয়েছে। সেই ঋণ শোধ করাই মুশকিল। এখন আর ঋণ নেওয়া যাবে না। বাঁধ বানানোর জন্য আমাদের স্বনির্ভর হতে হবে । কিন্তু ৩২ দিন ধরে চেষ্টা করার পরে চাঁদা উঠেছে মাত্র দুকোটি ডলার।  ইমরান তার পরেও অদম্য। তিনি বলছেন, লক্ষ লক্ষ পাকিস্তানী বিদেশে বাস করেন।  তাঁরা প্রত্যেকে যদি ১ হাজার ডলার করে চাঁদা দেন তাহলেই বাঁধ তৈরি হয়ে যাবে।  আমি কথা দিচ্ছি, তাঁদের অর্থ নিরাপদে থাকবে। পাকিস্তানে বেশ কয়েকটি বড় নদী ও হিমবাহ রয়েছে।  ২০০০ সাল নাগাদ সরকার ভেবেছিল, দুটি বাঁধ তৈরি করবে।  একটি দেশের উত্তরপশ্চিমে। তার নাম হবে মহম্মদ ড্যাম। অপরটি উত্তরে। তার নাম দাইমার-বাসা প্রকল্প। মূলত অর্থের অভাবেই সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি।

```