Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইমনের বাড়ির সামনেই আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ গায়িকা সরব ফেসবুকে

ইমনের বাড়ির সামনেই আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ গায়িকা সরব ফেসবুকে

শেষ আপডেট: 1 October 2023 22:22

দ্য ওয়াল ব্যুরো: শহর জুড়ে ডেঙ্গিতে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। তার উপর টানা বৃষ্টিতে জমা জলে নিয়মিত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে দোসর বিভিন্ন রাস্তায় জমে থাকা আবর্জনার স্তূপ। কলকাতা শহরের পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও আশেপাশের রাস্তায় প্রায়ই দেখা যায় রাস্তার এক পাশে ডাঁই হয়ে রয়েছে আবর্জনার স্তূপ, তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে তাতে হেলদোল নেই সাধারণ মানুষের। এবার এই নিয়ে মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী। 

রবিবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে ইমন লেখেন তাঁর লিলুয়ার বাড়ির সামনেটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে। লিলুয়ায় গায়িকার বাড়ির সামনেই রয়েছে একটি অটোস্ট্যান্ড। সেখানেই প্রতিদিন জড়ো হচ্ছে রাশি রাশি আবর্জনার স্তূপ। ইমনের দাবি, অনেক বার বলেও এই সমস্যার কোনও সমাধান করা যায়নি। ক্ষুব্ধ গায়িকা এ প্রসঙ্গে সরাসরি আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। বালি পৌরসভাকে রীতিমতো ধিক্কার জানিয়েছেন গায়িকা। পাশাপাশি লিলুয়ার স্থানীয় বাসিন্দাদেরও এই বিষয়ে সরব হওয়ার আবেদন জানিয়েছেন ইমন। 

প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের সঙ্গে ইমনের সুসম্পর্কের কথা একরকম সর্বজনবিদিত। ফলে বালি পৌরসভার প্রতি গায়িকার এই সরাসরি অভিযোগের আঙুল তোলা দেখে অবাক হচ্ছেন কেউ কেউ। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের সঙ্গেও পরিচিতি রয়েছে গায়িকার। তবে, ইমনের অভিযোগের আঙুল সরাসরি তাঁর দিকেই। এ প্রসঙ্গে, সংবাদ মাধ্যমকে ইমন জানান, বিধায়ককে জানিয়ে বিশেষ কিছু লাভ হয়নি। জানা গেছে, সেই কারণেই এলাকা পরিস্কারের দাবি নিয়ে এবার মদন মিত্রের দ্বারস্থ শিল্পী। 

এ প্রসঙ্গে বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের গলায় যদিও অন্য সুর, তাঁর বক্তব্য, ইমনের সঙ্গে আদৌ আবর্জনা বিষয়ক কোনও কথা হয়নি। পাশাপাশি, বিধায়কের বক্তব্য, ইমন ডোমজুড় বিধানসভার বাসিন্দা, এখন আর লিলুয়ায় থাকেন না তিনি। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন বিধায়ক।  


```