Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শূন্যে ভাসছে খাবার! সাইবেরিয়ার কনকনে ঠান্ডার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভাসছে ম্যাগি, ডিম! হাতে আঁকা ছবি না আসল দৃশ্য! দেখে তো বোঝার উপায় নেই।‌ এমন ছবি, যার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন সকলে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। শীতপ্রধান দেশে বরফ পড়লে রূপকথার গল্পের মতো দেখত

শূন্যে ভাসছে খাবার! সাইবেরিয়ার কনকনে ঠান্ডার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 31 December 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভাসছে ম্যাগি, ডিম! হাতে আঁকা ছবি না আসল দৃশ্য! দেখে তো বোঝার উপায় নেই।‌ এমন ছবি, যার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন সকলে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। শীতপ্রধান দেশে বরফ পড়লে রূপকথার গল্পের মতো দেখতে লাগে, একথা প্রায়শই অনেকে বলেন। কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় বরফের ছবি দেখে চোখ জুড়িয়ে যায় অনেকের। কিন্তু বাস্তবে সেখানকার মানুষদের কেমন লাগে, এবিষয়ে অনেকেই মাথা ঘামান না। সম্প্রতি সাইবেরিয়ার স্থানীয় বাসিন্দা ওলেগের ছবি দেখে তাই রীতিমতো থ হয়ে গেছেন নেটিজেনরা। রাশিয়ার সাইবেরিয়ার কনকনে ঠান্ডা সম্পর্কে কমবেশি ধারণা আছে আমাদের সকলেরই। অক্টোবরের শেষ থেকেই ঠান্ডায় কাঁপতে থাকেন সেখানকার মানুষ। আর ডিসেম্বর জানুয়ারি এলেই পুরু বরফে ঢেকে যায় চতুর্দিক। তাপমাত্রা এতটাই নেমে যায়, যা শুনে চমকে যেতে পারেন কলকাতার মানুষ। গত সোমবার সাইবেরিয়ার নোভোডিবার্স্ক শহরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দা ওলেগ একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে বরফের মাঝে একটি টেবিলে রয়েছে খাবারের প্লেট। প্লেটের খাবার মুখে তোলার আগেই জমে বরফ! এমনকি শূন্যে ভাসছে কাঁটাচামচে তোলা কিছুটা ম্যাগি। পাশের থালায় হাফ বয়েলড ডিমও জমে গেছে। ডিম ফেটে বেরিয়ে আছে কুসুম। সেটাও জমে বরফ। ওলেগের বক্তব্য অনুযায়ী -৪৫° সেলসিয়াস তাপমাত্রায় খাবার খেতেও পারছেন না অনেকেই। ওলেগ দুঃখ প্রকাশ করেই লিখেছেন, "সাইবেরিয়ার মানুষ যা সহ্য করছে, তা পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের ভাবনারও বাইরে। কখনও তাপমাত্রা নেমে -৪৫°, কখনও বা -৩০°। এর মধ্যেই বেঁচে আছি আমরা।" ভাইরাল পোস্টটি দশহাজারের বেশি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

```