Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লাগাতার সাম্প্রদায়িক পোস্ট সুন্দরী অভিনেত্রী নিশা জিন্দালের! প্রোফাইল মালিককে খুঁজে বের করে চক্ষু চড়কগাছ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরী এক পাকিস্তানি মহিলার ছবি দিয়ে ফেসবুকে পেজ খুলেছিলেন তিনি। ফলোয়ার হয়েছিল প্রায় ১০ হাজার। আর সেখান থেকেই পোস্ট করা হতো সাম্প্রদায়িক উস্কানিমূলক নানা বক্তব্য। অভিযোগ পেয়ে ব্যবস্থাও নেয় পুলিশ। কিন্তু নিশা জিন্দাল নামের

লাগাতার সাম্প্রদায়িক পোস্ট সুন্দরী অভিনেত্রী নিশা জিন্দালের! প্রোফাইল মালিককে খুঁজে বের করে চক্ষু চড়কগাছ পুলিশের

শেষ আপডেট: 20 April 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরী এক পাকিস্তানি মহিলার ছবি দিয়ে ফেসবুকে পেজ খুলেছিলেন তিনি। ফলোয়ার হয়েছিল প্রায় ১০ হাজার। আর সেখান থেকেই পোস্ট করা হতো সাম্প্রদায়িক উস্কানিমূলক নানা বক্তব্য। অভিযোগ পেয়ে ব্যবস্থাও নেয় পুলিশ। কিন্তু নিশা জিন্দাল নামের সেই সুন্দরী মহিলার পেজের মালিককে খুঁজে বার করতে গিয়ে তো চক্ষু চড়কগাছ সাইবার-কর্তাদের! ছত্তীসগড়ের রায়পুরে বসে অভিনেত্রী নিশা জিন্দালের নামে পেজ খুলে সাম্প্রদায়িক বিদ্বেষের চাষ করছেন রবি পুজার নামের এক যুবক! অভিযোগ, প্রায় ১০ হাজার ফলোয়ার থাকা এই পেজ থেকে লাগাতার সাম্প্রদায়িক বিদ্বেষমূলক পোস্ট করা হচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারেনি, সে সব পোস্ট রায়পুরের যুবকের। বিষয়টি প্রথম সামনে এনেছেন ছত্তীসগড়ের এক আইএএস অফিসার প্রিয়াঙ্কা শুক্লা। গতকাল এক ট্যুইট বার্তায় প্রিয়াঙ্কা শুক্লা জানান, "সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপরাধে রায়পুর পুলিশ ফেসবুক ইউজার ‘নিশা জিন্দল’কে গ্রেফতার করতে গিয়ে জানতে পারে, ২০১১ সাল থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে না পারা ‘রবি’ই আসলে ‘নিশা’।" তিনি ওই ট্যুইটে আরও লেখেন – ‘নিশার ১০ হাজার ফলোয়ারকে সত্যিটা জানানোর জন্য পুলিশ রবি পুজারকে ওই পেজেই সত্যিটা পোস্ট করতে বাধ্য করে।" https://twitter.com/PriyankaJShukla/status/1251560693540589569 সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রবি পুজারকে প্রেপ্তারের পর রায়পুর পুলিশ সত্যিই তাকে ওই পেজে নিজের ছবি পোস্ট করতে বাধ্য করে। আর তাই দেখেই রাগ ও হতাশার বন্যা বয়ে যায় ফলোয়ারদের কমেন্টে। রবিবার সকালে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও এক টুইট বার্তায় জানিয়েছেন, কোনও জালিয়াতি বরদাস্ত করা হবে না। যারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করে তাঁদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জানা গেছে ধৃত রবি পুজারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩ (বিদ্বেষ ছড়ানো) এবং ধারা ২৯৫ (কোনো ধর্মীয় গোষ্ঠীকে অবমাননা) মোতাবেক অভিযোগ দায়ের করা হয়েছে। তার ল্যাপটপ এবং মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

```