Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কৃষিজমিতে অবৈধ পাথর খাদান, সঙ্কটে জনজাতির জীবন জীবিকা, ডিএমকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনজাতির বহু ফসলি জমি নষ্ট করে বছরের পর বছর ধরে পাথর মাফিয়ারা অবৈধভাবে পাথর উত্তোলন ও খাদানের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। 

কৃষিজমিতে অবৈধ পাথর খাদান, সঙ্কটে জনজাতির জীবন জীবিকা, ডিএমকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 April 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: জনজাতির বহু ফসলি জমি নষ্ট করে বছরের পর বছর ধরে পাথর মাফিয়ারা অবৈধভাবে পাথর উত্তোলন ও খাদানের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। 

বীরভূমের রামপুরহাট থানার তারাচুয়া মৌজার ঘটনা। প্রশাসনকে জানিয়েও সমস্যারা সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। অবিলম্বে ওই বেআইনি পাথর খাদান বন্ধ করার পাশাপাশি বীরভূম জেলার জেলাশাসককে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি সেন।

মামলাকারী চাঁদ হালদার, বাসুমনি মান্ডি, চন্ডী কিসকু ও রবি হাসদারদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, কিছু কিছু  জমির মালিকদের সঙ্গে পাথর মাফিয়ারা যুক্ত হয়ে  আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। 

আদালতে মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, কোনও জায়গায় পাথর উত্তোলন বা পাথর খাদান করতে হলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দিষ্ট আইন মেনে এবং বিশেষ করে সংশ্লিষ্ট রাজ্য সরকারের থেকে আইনি অনুমতি নিয়েই এই ধরনের পাথর খাদান এবং পাথর উত্তোলনের কাজ করতে হয়।

কিন্তু সেই সমস্ত আইন নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যায়ভাবে যারা এই কাজের সাথে যুক্ত তাদের আইনি শাস্তির বিধান রয়েছে। কিন্তু রাজ্যের ভূমি রাজস্ব দফতর ও  ভূমি সংস্কার দফতরের একাংশের যোগসাজসে পাথর মাফিয়ারা এভাবেই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে স্থানীয় জনজাতির জীবন জীবিকার পাশাপাশি বিরাট অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে রাজ্য সরকারও। 

গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র বিস্ময় প্রকাশ করে বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই ধরনের অবৈধ কাজ কোনভাবেই সম্ভব নয়।  মাইনিং অ্যাক্ট না মেনেই  কীভাবে এই ধরনের খাদানের কাজ করে হচ্ছে সেই প্রশ্নও তোলেন বিচারপতি। এরপরই জেলা প্রশাসনকে অবিলম্বে পাথর খাদান বন্ধ করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


```