Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ফুটবল ম্যাচ চলার সময় বেআইনি মদ বিক্রি! অভিযান চালাতেই পুলিশের উপর হামলা

গ্রামে ফুটবল ম্যাচ চলাকালীন আবগারি দফতরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে অভিযান চালান। সেই সময় জনরোষের মুখে পড়তে হয় পুলিশকে। ফুটবল ম্যাচের সময় কেন তল্লাশি চালানো হল, তার প্রতিবাদে আবগারি দফতরের দুটি গাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। 

ফুটবল ম্যাচ চলার সময় বেআইনি মদ বিক্রি! অভিযান চালাতেই পুলিশের উপর হামলা

শেষ আপডেট: 30 October 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: গ্রামে ফুটবল ম্যাচ চলাকালীন আবগারি দফতরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে অভিযান চালান। সেই সময় জনরোষের মুখে পড়তে হয় পুলিশকে। ফুটবল ম্যাচের সময় কেন তল্লাশি চালানো হল, তার প্রতিবাদে আবগারি দফতরের দুটি গাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। 

রবিবার বিকেলে পুরুলিয়ার ঝালদার মাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে একটি মাঠে ফুটবল খেলা চলছিল । প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমেছিল ওই মাঠে । আবগারি দফতরের কাছে গোপনসূত্রে খবর আসে, সেখানে অবৈধ চোলাই মদ এবং নকল বিলিতি মদ বিক্রি হচ্ছে । 

খবর পেয়েই দুটি গাড়ি নিয়ে খেলার মাঠে অভিযান চালায় আবগারি দফতরের আধিকারিকরা । অভিযান চালানোর আগে সেখানে মাইকিং করে এই চোরাকারবার সম্পর্কে সতর্ক করা হয়। অভিযোগ,  পুলিশ প্রচার শুরু করতেই সেখানকার লোকজন আবগারি দফতরের কর্মীদের দিকে তেড়ে আসে। এরপরেই পুলিশকর্মীদের ধরে মারধর শুরু করে। ইঁট-পাথরও ছোড়া হয়। এমনকী ঘটনায় দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয়। আবগারি দফতরের কয়েকজন কর্মী জখম হন ।

রাতেই আবগারি দফতরের ঝালদা সার্কেলের ওসি সন্তোষ সেনগুপ্ত এনিয়ে স্থানীয় ঝালদা থানায় অভিযোগ দায়ের করেন ।


```