Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কুকুর দেখার 'বি-টেক' কর্মী নেবে আইআইটি দিল্লি! বেতন ৪৫ হাজার, থাকতে হবে চার চাকা

দ্য ওয়াল ব্যুরো: একজন কুকুর দেখার কর্মী চাই। আবেদন করতে পারবেন ২১ থেকে ৩৫ বছরের বিএ, বিএসসি, বিকম, বি-টেক বা তার সমতুল্য ডিগ্রিধারীরা। বিজ্ঞাপন দিয়েছে দিল্লি আইআইটি। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শেষে আইআইটি-র ডিরেক্টর টুইট করে বিস্তারিত জ

কুকুর দেখার 'বি-টেক' কর্মী নেবে আইআইটি দিল্লি! বেতন ৪৫ হাজার, থাকতে হবে চার চাকা

শেষ আপডেট: 5 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: একজন কুকুর দেখার কর্মী চাই। আবেদন করতে পারবেন ২১ থেকে ৩৫ বছরের বিএ, বিএসসি, বিকম, বি-টেক বা তার সমতুল্য ডিগ্রিধারীরা। বিজ্ঞাপন দিয়েছে দিল্লি আইআইটি। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শেষে আইআইটি-র ডিরেক্টর টুইট করে বিস্তারিত জানালেন। সেই সঙ্গে বললেন, ভুল করে বি-টেক লেখা হয়ে গিয়েছে বিজ্ঞাপনে। আসলে লেখার দরকার ছিল ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্সেস। তবে বিজ্ঞাপন নিয়ে তাতেও অনেক প্রশ্ন রয়ে গিয়েছে।

আরও পড়ুন

ছত্তীসগড়ে মাওবাদীদের হাতে খুন ৪ গ্রামবাসী, মারধর অনেককে

বিজ্ঞাপনটি নিয়ে অনেক প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রথম প্রশ্ন ছিল, একটি নন অ্যাকাডেমিক চুক্তি ভিত্তিক নিরাপত্তা সংক্রান্ত পদের জন্য বি-টেক ডিগ্রি চাওয়া হল কেন। বিএ, বিএসসি, বিকম ডিগ্রিই বা কী জন্য দরকার? সাধারণত এই ধরনের পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থী চাওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন ওঠে বেতন নিয়ে। বিজ্ঞাপনে বলা হয়েছে, এই পদের জন্য ২১ থেকে ৩৫ বছর বয়স্করা আবেদন করতে পারবেন। আর বেতন হতে পারে ৪৫ হাজার টাকা পর্যন্ত। প্রশ্ন ছিল, একই ধরনের পদের জন্য যেখানে দিল্লি পুলিশ সর্বোচ্চ ২০ হাজার টাকা বেতন দেয় সেখানে আইআইটি দিল্লি এত টাকা দেবে কেন?

আইআইটি দিল্লির পক্ষে যে বিজ্ঞাপন প্রকাশ করা হয় তাতে এও বলা হয়েছে যে, প্রাথমিক ভাবে তিন মাসের জন্য চাকরির চুক্তি হবে। পরে কাজ দেখে তা বাড়ানো হতে পারে। এখানেই শেষ নয়, বিজ্ঞাপনে বলা হয়েছে চাকরি প্রার্থীর অবশ্যই একটি চার চাকার গাড়ি থাকা চাই। কারণ, দরকার মতো সেই গাড়িতে করেই কুকুরটি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে কিছু ডাক্তারিও জানতে হবে চাকরি প্রার্থীকে। ভ্যাকসিন দেওয়া থেকে ওষুধ খাওয়ানোর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আবার কম্পিউটার জ্ঞানও চাই। কুকুর দেখার কাজের জন্য এক্সেল ওয়ার্ড জানতে হবে। পিডিএফ ফাইল সম্পর্কেও জ্ঞান থাকা চাই। জানতে হবে হিন্দি ও ইংরেজি। এই বিজ্ঞাপন প্রকাশিত হয় গত ২৬ অগস্ট। আর এর পর থেকেই শুরু হয় বিতর্ক। কুকুরকে দেখার জন্য এত যোগ্যতা কেন চাওয়া হল তানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কী ভাবে এমন কথা বলতে পারে যে কুকুর দেখার জন্য চার বছরের বি-টেক ডিগ্রিধারী কর্মী চাই? কোনও স্নাতকই বা চাওয়া হবে কেন? বিতর্কের মধ্যে আইআইটি দিল্লির ডিরেক্টর ভি রামগোপাল রাও টুইট করে শিক্ষক দিবসের দিনে জানিয়েছেন, অন্য একটি বিজ্ঞাপনের সঙ্গে গুলিয়ে ভুল করে বি-টেক লেখা হয়ে গিয়েছে। এটা 'কপি পেস্ট'-এর সমস্যা। আসলে ভেটেরিনারি সায়েন্সে স্নাতক চাওয়া হয়েছে। https://twitter.com/ramgopal_rao/status/1302301400509026304 বি-টেক নিয়ে নিজের বক্তব্য জানালেও ভি রামগোপাল রাও বিজ্ঞাপন নিয়ে ওঠা অন্যান্য প্রশ্নের অবশ্য কোনও ব্যাখ্যা দেননি।

```