Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাতাস থেকে অক্সিজেন ছেঁকে নেবে এই জেনারেটর, করোনা চিকিৎসায় কম খরচে আধুনিক ডিভাইস বানালেন বেঙ্গালুরুর বিজ্ঞানীরা

দ্য ওয়াল ব্যুরো: করোনা লড়াইয়ে ফের সাফল্যের পথে ভারত। কম খরচে অক্সিজেন জেনারেটর বানিয়ে নজির গড়লেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)-এর বিজ্ঞানীরা। এই ডিভাইস পরিবেশ থেকে অক্সিজেন ছেঁকে নেবে এবং সরাসরি চালান করবে সঙ্কটাপন

বাতাস থেকে অক্সিজেন ছেঁকে নেবে এই জেনারেটর, করোনা চিকিৎসায় কম খরচে আধুনিক ডিভাইস বানালেন বেঙ্গালুরুর বিজ্ঞানীরা

শেষ আপডেট: 25 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা লড়াইয়ে ফের সাফল্যের পথে ভারত। কম খরচে অক্সিজেন জেনারেটর বানিয়ে নজির গড়লেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)-এর বিজ্ঞানীরা। এই ডিভাইস পরিবেশ থেকে অক্সিজেন ছেঁকে নেবে এবং সরাসরি চালান করবে সঙ্কটাপন্ন রোগীর শরীরে। বাজারে অক্সিজেন জেনারেটরের দাম লাখ টাকার বেশি। ল্যাবরেটরিতে বাজারচলতি অক্সিজেন জেনারেটরের থেকেও আধুনিক প্রযুক্তির এমন জেনারেটরের খরচ পড়বে ১০ হাজার টাকার মধ্যেই। এই প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন আইআইএসসির অধ্যাপক রামামূর্তি, ডক্টর অরুণ রাও ও ভাস্কর কে। অধ্যাপক রামামূর্তি বলেছেন, আইআইএসসির এই  ল্যাবরেটরিতে সেন্সর ও ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ হয়। লকডাউনের পর থেকেই করোনা রোগীদের চিকিৎসায় কম খরচে অক্সিজেন জেনারেটর বানানোর কাজ শুরু হয়েছে। রামামূর্তির কথায়, “অক্সিজেন জেনারেটরের দাম অনেক। বাজারে ৪০ হাজার টাকা থেকে এক লাখের মধ্যে বা কোনও ক্ষেত্রে তারও বেশি। আমাদের কাছে এই জেনারেটর বানানোর কিছু সামগ্রী ছিল। বাকিটা লকডাউনের মধ্যেও জোগাড় করার চেষ্টা করেছি। তাই দাম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।” অধ্যাপক জানিয়েছেন, গ্রামীণ এলাকার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যেখানে দামি মেকানিক্যাল ভেন্টিলেটের খরচ সামলানো সম্ভব নয়, সেখানে কম টাকাতেই এমন আধুনিক অক্সিজেন জেনারেটর খুবই কাজে আসবে।

আরও পড়ুন: কোভিড গবেষণা শুরু নাসাতে, ৩৭ দিনে ‘ভাইটাল’ ভেন্টিলেটর বানিয়ে ফেললেন মহাকাশবিজ্ঞানীরা

অধ্যাপক রামামূর্তি (ডান দিকে) ও ডক্টর অরুণ রাও

কীভাবে কাজ করবে এই অক্সিজেন জেনারেটর?

অধ্যাপক রামামূর্তি বলেছেন, বাতাসে ৭৮% নাইট্রোজেন, ২১% অক্সিজেন ও অন্যান্য গ্যাস থাকে। এখন এই অক্সিজেন জেনারেটরের কাজ হল বাতাস থেকে অক্সিজেন ছেঁকে বার করে নেওয়া। সেটা কীভাবে?  এই অক্সিজেন জেনারেটর তার চারপাশের বাতাস শুষে নিয়ে সেটা জিওলাইট স্তরে পাঠিয়ে দেবে। জিওলাইট সূক্ষ্ম ছিদ্রবিশিষ্ট এমন প্রাকৃতিক খনিজ যা অনেকটা ছাঁকনির মতো কাজ করে। বিভিন্ন দ্রব্য শোষণ, বিশুদ্ধিকরণ ও পৃথকীকরণের জন্য এই খনিজ ব্যবহার করা হয়। শিল্প কারখানাতে, পেট্রোলিয়াম উৎপাদনে এই খনিজের চাহিদা আছে। প্রাকৃতিক উপায় বিভিন্ন খনিতে জিওলাইট পাওয়া গেলেও এখন অবশ্য বাণিজ্যিক হারে এই খনিজের চাহিদা বাড়ায় একে ল্যাবরেটরিতেও তৈরি করে নেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সস্তার ভেন্টিলেটর বানাল ভারত, চলবে বিদ্যুৎ ছাড়াই, জানালেন নীতি আয়োগের সিইও

অধ্যাপক বলেছেন খুবই সাধারণ উপায় বাতাস শুদ্ধ করতে এই জিওলাইটের স্তরকেই ব্যবহার করা হয়েছে, যার কাজ অনেকটা স্পঞ্জের মতো। পরিবেশ থেকে শুষে নেওয়া বাতাসের মধ্যে থেকে নাইট্রোজেন ছেঁকে শুধুমাত্র অক্সিজেন পাঠিয়ে দেবে সাপ্লাই চ্যানেলে। এই পরিশুদ্ধ অক্সিজেনই রোগীর শরীরে ঢুকবে। এই ডিভাইস ওজনেও হালকা, ৭০ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। অধ্যাপক বলেছেন, এর গুণমান আরও বাড়ানোর চেষ্টা চলছে। কম করেও ৯০ শতাংশ অক্সিজেন সরবরাহের জন্য এর পরিকাঠামোতে কিছু বদল আনা হচ্ছে। এই অক্সিজেন জেনারেটরের ট্রায়াল ইতিমধ্যেই সফল। অধ্যাপক রামামূর্তি বলেছেন, এর নয়া ভার্সনও বাজারে চলে আসবে কিছুদিনের মধ্যেই। “খুব বড় আইসোলেশন ওয়ার্ডে এমন অক্সিজেন জেনারেটর খুবই কাজে আসবে। প্রত্যন্ত এলাকাগুলিতে এর চাহিদা রয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল-কলেজ ক্যাম্পাস যেখানে আইসোলেশন ইউনিট বানানো হয়েছে, সেইসব জায়গায় এমন অক্সিজেন জেনারেটর খুবই উপকারি প্রমাণিত হবে,” বলেছেন অধ্যাপক রামামূর্তি।

```